বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে প্রাণ গেল ১৯ জনের

বাংলাদেশে চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও একজন, হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। বিশেষজ্ঞরা জুলাই-আগস্টে ডেঙ্গু সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন।

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের প্রাণ গেল।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৩ জন। 

চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৬ হাজারের বেশি। 

পরিসংখ্যান অনুসারে, আগের মাসের তুলনায় জুনে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ব্যর্থ হলে জুলাই মাসে ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুনের তুলনায় দ্বিগুণ ও আগস্টে তিন থেকে চারগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।

 

 

জুবাইদা রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আইসিইউ সেবা থেকে বঞ্চিত। ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় আইসিইউ নেই বলেও তিনি উল্লেখ করেন।
হামের প্রাদুর্ভাবের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বর্ষার এ মৌসুমে শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছে তীব্র জ্বরে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু ও হাম একই সাথে একাধিক অঙ্গকে আক্রমণ করে। তবে...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়। একই সময়ে ৯৮০ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে। 
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ১৮ জন ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জনে।
আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে...
অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা অস্থিরতার মধ্যেও ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইতিবাচক অবস্থায় ছিল দেশের পুঁজিবাজার। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯০০ পয়েন্ট বা...
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী করতে দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সর্বজনীন পেমেন্ট পদ্ধতি ‘বাংলা কিউআর’। এখন থেকে গ্রাহকরা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই বিভিন্ন...
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রবাহে বড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই অর্থবছরে প্রবাসীরা মোট ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার...
লোডিং...

এলাকার খবর