হামের উপসর্গে মৃত্যু আরও ৭ জনের 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত এক হাজার ১৯ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও উপসর্গ নিয়ে ৯১৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন মারা গেছে। এসময়ে দেশে ৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ১০০ জন মারা গেছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯১৯ জন। নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে। 

গত ২৪ ঘণ্টায় ৮১৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৯ জনের শরীরে। নিশ্চিত ও উপসর্গ মিলিয়ে নতুন ভর্তি রোগী ৮৫৫ জন।

এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়ালো এক লাখ ৫০ হাজার ২০২ জনে। তাদের মধ্যে এক লাখ ৪৪ হাজার ৪৮৫ জন হাসপাতাল ছেড়েছে।

দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার ৬৩৮ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৬ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১১...
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১০০৯ জনে দাঁড়িয়েছে। এর আগে কখনো ভাইরাসবাহিত এ রোগে ৬ মাসে এতো মৃত্যু হয়নি।
২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। বিগত সরকার টিকা না রেখে যাওয়ায় সংকট হয়েছিল বলেও অভিযোগ করেন মন্ত্রী।
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।...
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। ইতিমধ্যে...
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয়...
উদ্ভাবনী কাজে সরকার সব ধরণের সহযোগীতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার রাজধানীর নভোথিয়েটারে ‘বাংলাদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর