ডেঙ্গু-হামে মৃত্যু থামছেই না, হাসপাতালে রোগীর ভিড়

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও, আগস্টে বেড়ে দাঁড়ায় ২০ হাজারে। আর সেপ্টেম্বরের এ কদিনেই রোগীর সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। এদিকে, কয়েক মাস ধরে চলা হামে, মৃত্যুর মিছিল থামছেই না। হামের উপসর্গ নিয়ে বুধবারও প্রাণ গেছে ১১ শিশুর। টানা ১ মাসেরও বেশি সময় প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারের বেশি। 

সেপ্টেম্বর যেন ডেঙ্গুতে রেকর্ড গড়ার মাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ বছর ২৪ ঘণ্টায় হাজারের বেশি রোগী আক্রান্ত হয় ৩ সেপ্টেম্বর। এরপর ৯ সেপ্টেম্বর রোগীর সংখ্যা ১৪৬৩। সবশেষ ২২ সেপ্টেম্বর এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি ১ হাজার ৮৭২ জন আক্রান্ত হয় ডেঙ্গুতে।
 
আইইডিসিআরের পরিচালক ডা.কাজী আহমেদ জাকী বলেন, ‘প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে আগামী মাসেও তা অব্যাহত থাকতে পারে। তাই পরিবার থেকে সচেতন না হলে এবং সমন্বিত পদক্ষেপ না নিলে ডেঙ্গু প্রতিরোধ কঠিন হতে পারে।’  

এদিকে, ডেঙ্গুর পাশাপাশি আক্রান্তের রেকর্ড গড়ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যু। প্রতিরোধযোগ্য এ রোগটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল এ বছরের মে মাসে। একাধিকবার ১০ জনের বেশি মৃত্যু হয় সেসময়। ২৯ মেতে সবশেষ ১০ জনের মৃত্যু হয়। প্রায় ৪ মাস পর ১১ জনের বেশি মৃত্যুর সাক্ষী হলো দেশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১১ জনের। আর আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭০ জনের। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। 

সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২০১ জনে। আর একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। স্বাস্থ্য...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮৭২ জন, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ...
নোয়খালীতে সেতুর কাজে রডের বদলে তাল ব্যবহারের ঘটনায় এলজিএডির বেগমগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায়...
ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে...
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ী ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম খেয়ে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা...
ফেনীতে ৫ শতাংশ চাঁদা না দেওয়ায় দুটি সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ইতোমধ্যে আদালতে দুটি...
লোডিং...

এলাকার খবর