রবি–বিকাশসহ অনুমোদন পেল ৫ ডিজিটাল ব্যাংক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

দেশে প্রাথমিকভাবে ৫টি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—করি ডিজিটাল ব্যাংক, বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।

প্রস্তাবিত এই প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিক সম্মতিপত্র বা লেটার অব ইনটেন্ট দেওয়া হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিজিটাল ব্যাংক স্থাপনের উদ্দেশ্যে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন দাখিল করেছিল। প্রচলিত ব্যাংকের মতো এসব ডিজিটাল ব্যাংকের কোনো শাখা, উপশাখা বা নিজস্ব এটিএম থাকবে না। অ্যাপ ও মোবাইল ফোনেই হিসাব খোলা, টাকা জমা, লেনদেন ও ঋণের আবেদন করা যাবে।

এ ছাড়া আরও থাকবে ভার্চুয়াল কার্ড, কিউআর কোডসহ নানা প্রযুক্তিনির্ভর সেবা।

কম খরচে দ্রুত ব্যাংকিং সেবা দেওয়ার পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষ, তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীকে সেবার আওতায় আনাই এই ব্যাংক ব্যবস্থার লক্ষ্য।

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সাড়ে আট বছরে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এমন...
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালককে সরিয়ে অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। তাদের দাবি, তিন মাস পার হলেও, ইসলামী ব্যাংককে এগিয়ে নিতে কোনো পদক্ষেপ...
বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়াবে।
দেশের ব্যাংকিং খাত বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ- এবিবি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়া, খেলাপি ঋণের হার ৩২ শতাংশ ছাড়িয়ে গেছে,...
সাইবার অপরাধ দমনের লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া এখনো চূড়ান্ত না হলেও ১৩ সেপ্টেম্বর সর্বসাধারণের মতামতের জন্য সংশোধনী প্রস্তাব প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...
বিড়ালকে নতুন করে চিনতে আর কতই বা বাকি আছে? পৃথিবীর ঘরে ঘরে থাকা পোষা বিড়াল থেকে শুরু করে জঙ্গলের বাঘ, চিতা, লেপার্ড—বিড়াল পরিবারের বেশির ভাগ সদস্যের সঙ্গেই তো বিজ্ঞানীদের পরিচয় বহুদিনের। কিন্তু...
নাটোরে দুই শিশুর বিরোধের জেরে বায়েজিদ নামে ৮ বছর বয়সী এক শিশুর হাতের আঙ্গুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলীর বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকায় এ...
নোয়খালীতে সেতুর কাজে রডের বদলে তাল ব্যবহারের ঘটনায় এলজিএডির বেগমগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায়...
লোডিং...

এলাকার খবর