হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮৩

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৮৩ জনের শরীরে। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০০ জন। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৫১ জন। আর উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনের শরীরে।

এছাড়া এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬৫ জন হাম আক্রান্ত হয়েছেন এবং হামের উপসর্গ দেখা দিয়েছে এ বিভাগের ৪৪২ জনের শরীরে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও,আগস্টে বেড়ে...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮৭২ জন, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর  মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ...
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে...
চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
বিশ্ব রাজনীতিতে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাবের বাইরেও নিজেদের প্রতিনিধিত্ব আরও বেশি জোরদার করতে চায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো। এই পরিবর্তিত বাস্তবতায়...
লোডিং...

এলাকার খবর