ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় তেমন কোনো অগ্রগতি না হওয়ায় বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআইয়ের ব্যারেলপ্রতি দাম বেড়েছে গড়ে আড়াই ডলারের বেশি।

অয়েল প্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ৮২ ডলার বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৯ ডলারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ২ দশমিক ২৭ ডলার বেড়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৪ ডলারে।

মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ কার্যদিবস তেলের দাম কমেছে। কিন্তু বুধবার সেই দরপতনের ধারা থেকে ঘুরে দাঁড়ায় তেলের বাজার।

সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে কৃষকের জন্য। আমন মৌসুমে উৎপাদন খরচ তো বাড়বেই, সামনের বোরো মৌসুমে ধানের ফলন কতটা মিলবে তা নিয়ে এখনই দুশ্চিন্তা ভর করেছে।...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে উত্তরাঞ্চলের কৃষি ও পরিবহন খাতে। ডিজেলের দাম বাড়ায় সেচ, জমি প্রস্তুত করা এবং ফসল পরিবহন ব্যয় বেড়েছে। এতে মৌসুম ও ফসলভেদে কৃষকের উৎপাদন ব্যয়...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া আজ বুধবার থেকেই কার্যকর।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের উৎপাদন ও পরিবহণ ব্যয় বাড়বে। তবে ভোক্তা সংগঠন ক্যাবের শঙ্কা, এসময় নানা অজুহাতে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফাও করতে পারে। অর্থনীতিবিদরাও বলছেন, মূল্যস্ফীতি...
গাড়ি সচল আর ইঞ্জিন ভালো রাখতে মানসম্মত ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও বাজার সয়লাব নকল ও ভেজালে। বিএসটিআই বলছে, বাজারে বিক্রি হওয়া ইঞ্জিন অয়েলের ৩০ শতাংশই ভেজাল কিংবা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও, আগস্টে বেড়ে...
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায়  ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার...
সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
লোডিং...

এলাকার খবর