ধূমপান না করলেও হচ্ছে ক্যানসার, কারণ কী?

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ এএম

অধূমপায়ীদের মধ্যেও মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণনা বাড়ছে। কারণ হিসেবে বায়ুদূষণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। আজ মঙ্গলবার বিশ্ব ক্যানসার দিবসে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্যই জানিয়েছে ব্রিটিশ সাময়িকী দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন। 

ল্যানসেটের গবেষণার ফলাফলে দেখা গেছে, ২০২২ সালে বিশ্বব্যাপী অধূমপায়ীদের মধ্যে ৫৩-৭০ শতাংশের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার পেছনে দায়ী অ্যাডেনোকার্সিনোমা। এই অ্যাডেনোকার্সিনোমা হচ্ছে এক ধরনের ফুসফুসের ক্যানসার, যা শ্লেষ্মা জাতীয় তরল উৎপাদনকারী গ্রন্থিগুলো থেকে উৎপন্ন হয়।

অ্যাডেনোকার্সিনোমা সিগারেটের ধোয়া থেকে হয় না। আর বিশ্বব্যাপী ধূমপায়ীদের সংখ্যাও কমেছে। তবে আশ্চর্যজনকভাবে বেড়েছে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগী। আর ফুসফুসের ক্যানসারের যতগুলো ধরণ রয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এই অ্যাডেনোকার্সিনোমা।

গবেষণা মতে, নারী-পুরুষভেদে এই ক্যানসারে আক্রান্তে তেমন তারতম্য দেখা যায় না। ২০২২ সালে বিশ্বব্যাপী নতুন করে ৯ লাখের বেশি নারী ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আর এর মধ্যে প্রায় ৬০ শতাংশই অ্যাডেনোকার্সিনোমায় আক্রান্ত।

ব্রিটিশ সাময়িকী দ্য ল্যানসেট বলছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ৯ লাখের বেশি নারীর মধ্যে ৮০ হাজারই বায়ুদূষণের কারণে এই জটিলতার শিকার হয়েছেন। 
 
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা এই গবেষণায় নেতৃত্ব দেন।

এর আগে ২০১৯ সালে একটি গবেষণায় জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বায়ুমান নিয়ে যে মাত্রা দিয়েছে, বিশ্বের প্রায় সব মানুষই এই মানের নিচে বাস করছেন।

পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির...
বাংলাদেশের জেলা ও মফস্বল শহরগুলোতে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় চিকিৎসকদের আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর