বুক ধড়ফড় করলে কী করবেন

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:১০ পিএম

৪০ বছর বয়সী মিনহাজ সাহেব। প্রতিদিন ঠিক সময়ে অফিসে উপস্থিত থাকেন। কিছুদিন ধরে তিনি লক্ষ্য করছেন, একটু বেশি হাঁটাচলা করলে, তাঁর বুকে কেমন জানি লাগে, মানে বুক ধড়ফড় করে। এ সময় মিনহাজ সাহেব কিছুটা ভড়কে যান। তিনি মনে মনে ভাবেন এই বুঝি খারাপ কিছু হয়ে গেল। শুধু মিনহাজ নন, এই ধরণের সমস্যায় অনেকেই পড়েন।

আমাদের শরীরের হৃদ্স্পন্দনের একটি ছন্দ আছে। সুস্থ মানুষের হার্টবিট ৬০ থেকে ১০০ এর মধ্যে থাকে। তবে এই মাত্রার ছন্দপতন হলেই হৃদ্স্পন্দনের সমস্যা দেখা যায়। অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যাকে চিকিৎসার পরিভাষায় কার্ডিয়াক অ্যারিদমিয়া বলা হয়। বুক ধড়ফড় করলে তাৎক্ষণিক বিশ্রাম নিতে হবে। আসুন জেনে নিন, বুক ধড়ফড়ের সমস্যা থেকে দূরে থাকার কিছু উপায়:

১. সুস্থ থাকতে হলে নিয়মিত ঘুমের বিকল্প নেই। কারণ সারা দিনের ক্লান্তি দূর করে ঘুম। তাই প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। কারণ পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে বা ঘুম কম হলে বুকে ধড়ফড়ানি বাড়তে পারে।

২. বুক ধড়ফড় করার একটি পরিচিত কারণ দুশ্চিন্তা। আমাদের প্রতিদিনের কাজে প্রায় সময় অনেক বেশি চাপ নিতে হয়। এই চাপের প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর। অনেক সময় অতিরিক্ত মানসিক চাপ থেকে শুরু হয় অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা। প্রতিদিন নিয়মিত হাঁটা, শরীরচর্চা করলে এই সমস্যা থেকে দূরে থাকতে পারেন।

৩. স্বাস্থ্য ভাল রাখতে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান না করলে শরীরে নানা ধরণের সমস্যা দেখা দিতে পারে। এতে হৃদস্পন্দনের মাত্রা কমে যেতে পারে। তাই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

৪. অতিরিক্ত ওজন শরীরের জন্য ক্ষতিকারক। শরীরের সুস্থতার জন্য বয়স এবং উচ্চতা অনুযায়ী দেহের ওজন নিয়ন্ত্রণ রাখুন। শরীরের ওজন বেশি হলে কিছুক্ষণ কাজ করার পর হৃদস্পন্দনের হার বেড়ে যেতে পারে। তাই শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২০ জন। 
দেশের মানুষ নিজ অবস্থান থেকে সচেতন না হলে ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ডেঙ্গু মোকাবিলায় নাগরিকরা সহযোগিতা না করলে প্রয়োজনে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ শনিবার রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন...
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ দিয়েছে সরকার। রোববারের মধ্যে জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে একে বেআইনি বলছেন আদ-দ্বীন...
লোডশেডিংয়ের জন্য বিদ্যুতের ঘাটতি নয়, দায়ী ঝড়-বৃৃষ্টি। সংসদে এই দাবি করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ। অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি আরও বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে...
ভারত থেকে পুশ-ইন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহাবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার (৫ জুন) ছাত্রদলের ঢাকা...
ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার লিগ) দুই রাউন্ড খেললেও অনুশীলনে সিরিয়াস টাইগাররা। অন্যদিকে পাকিস্তানের কাছে সিরিজ হারের...
লোডিং...

এলাকার খবর