তীব্র গরমে সুস্থ থাকতে যা করবেন

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১২:৫১ পিএম

এপ্রিলের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েক দিনের তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে ছোটবড় সবার হাঁসফাঁস অবস্থা। তীব্র তাপপ্রবাহের কারণে অনেকেই রাতে ঘুমাতে পারছেন না। গরমের কারণে মানুষ আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ শুভাগত চৌধুরী বলেন, ‘ঋতু বদলের কারণে এ সময় হতে পারে বিভিন্ন রোগ। যেমন: সর্দি–কাশি, জ্বর ও পেটের পীড়া। ঠান্ডা–গরমের তারতম্যের কারণে এসব রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। এ ছাড়া তাপমাত্রার পার্থক্যের জন্য হজমের সমস্যাও দেখা দিতে পারে। তাই তীব্র গরমে বেশি তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো।’ 

তীব্র তাপপ্রবাহের কারণে শরীরের তাপমাত্রা একটা পর্যায়ে পৌঁছালে তা শরীরের জন্য অসহনীয় হয়ে পড়ে। এই পরিস্থিতি হিট স্ট্রোক নামে পরিচিত। গ্রীষ্মের গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। গরমে নিজেকে সুস্থ রাখা অনেক বেশি জরুরি।

তীব্র গরমে সুস্থ থাকতে জেনে নিন কিছু উপায়: 
১. রোদের তীব্রতা বেশি থাকলে বাইরে বের না হওয়ার চেষ্টা করুন। বিশেষ করে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত। এই সময়ে যতটা সম্ভব রোদকে এড়িয়ে চলুন। 
২. নিজেকে সুস্থ রাখার জন্য এই সময় ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবারের পাশাপাশি শাক–সবজি খেতে পারেন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।  
৩. এ সময় হালকা, ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করুন। যাতে শরীরে বাতাস চলাচল করতে পারে। 
৪. জীবিকা বা অন্য প্রয়োজনে ঘরের বাইরে বের হলে ছাতা ও রোদচশমা ব্যবহার করুন। রাস্তা দিয়ে চলার সময় ছায়াযুক্ত জায়গা দিয়ে হাঁটুন। 
৫. এই সময় প্রচুর পানি পান করতে হবে। বাইরে বের হলে পানির বোতল সঙ্গে নিন। পানির পাশাপাশি লেবুপানি, ডাবের পানি, জুস, খাবার স্যালাইন, ফলের রস, লাচ্ছি ও তরমুজ খেতে পারেন। এতে শরীরে পানিশূন্যতা দেখা দেবে না।
৬. তীব্র এই গরমে ঘামাচির সমস্যা দেখা দিতে পারে। তাই প্রচুর পানি পান করা উচিত। সারা দিনে কমপক্ষে ১০-১২ গ্লাস পানি পান করুন।
৭. এই গরমে একাধিকবার গোসল করতে পারেন। ঘুমানোর আগে গোসল করতে পারেন। এতে শরীরের তাপমাত্রা কম থাকবে। 
৮. বাইরের খাবার এড়িয়ে চলুন। ভাজাপোড়া জাতীয় খাবার কম খান। এই সময় উল্টাপাল্টা খাবার খেলে পেটের পীড়া বা বদহজমের সমস্যা দেখা দিতে পারে।

অধ্যক্ষ শুভাগত চৌধুরী আরও মনে করেন, তীব্র তাপপ্রবাহের কারণে এ সময় অনেকের হিট স্ট্রোক হতে পারে।  তাই এই সময় তৃষ্ণা না পেলেও পানি পান করতে হবে। ঘর থেকে বাইরে বের হওয়ার আগে পানি পান করা ভালো। আবার ফিরে আসার কিছুক্ষণ পর পানি পান করুন। রোদের তীব্রতা বেশি থাকলে বাইরে যাওয়া এড়িয়ে চলুন। বিশেষ করে সকাল ১০টার পর এবং বিকেল ৪টার আগে ঘর থেকে বের না হওয়া ভালো।

আরও পড়ুন:

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর