গরমে শসা খেলে যে উপকার পাবেন 

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৯:৪০ এএম

সূর্যের তাপ দিনকে দিন বেড়েই চলছে। বাইরের গরম বাতাসের কারণে অনেকেই ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন। এ সময় খাবারের গরমিলের কারণে দেখা দিতে পারে বিভিন্ন অসুখ। তাই যেসব খাবার শরীরে প্রশান্তি দেয়, সেসব খাবার খাওয়া দরকার। তবে এ সময় তেলযুক্ত খাবার এড়িয়ে চলা উত্তম। মোট কথা, গরমে খাবারের তালিকায় পরিবর্তন আনতেই হবে। যেসব খাবার পানির ঘাটতি মেটায়, সেসব খাবার খেতে হবে বেশি বেশি।  

তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। এমন গরমে শসা খেতে পারেন। এতে সুস্থ থাকা অনেকটাই সহজ হবে। শসার রয়েছে অনেক গুণ। শসাজুড়েই রয়েছে পানি। যা শরীরের পানিশূন্যতা দূর করে। তাই তীব্র গরমে শসা খেলে শরীরে পানির চাহিদা অনেকাংশে মিটবে।

আবার গরমে হজমের সমস্যাও দেখা দিতে পারে। পেটের এ পীড়ার সমাধান হতে পারে শসা। কারণ শসায় রয়েছে পর্যাপ্ত ফাইবার। যা পেটের সমস্যা দূর করে থাকে। এ ছাড়া নিয়মিত শসা খেলে দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মিলবে। 

শসা ত্বকের মসৃণতাও বৃদ্ধি করে। অনেক সময় বাইরে বের হলে সূর্যের তাপে ত্বকে জ্বালা অনুভব হয়। এ ক্ষেত্রে শসা কেটে ত্বকে লাগালে ভালো ফল পাওয়া যাবে। শসায় থাকা উচ্চ মাত্রার পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সিলিকন ত্বকের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই প্রশান্তির জন্য শসা কেটে চোখের পাতায় দেন।

পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মাসুমা চৌধুরী বলেন, ‘শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে শসা হতে পারে উপকারী খাদ্য। এটি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং শরীরকে ঠান্ডা রাখে।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মাসুমা চৌধুরী মনে করেন, যাঁরা ওজন কমাতে চান, তাঁরা শসা খেতে পারেন। শরীরের ওজন হ্রাস করতে এর বিশেষ ভূমিকা রয়েছে। এ ছাড়া শসায় পানির পরিমাণ অনেকটাই বেশি। ফলে নিয়মিত শসা খেলে শরীরে পানির ঘাটতি অনেকটাই পূরণ হবে। তাই সুস্থ থাকতে হলে শসা খাওয়া ছাড়া যাবে না। 

সংশ্লিষ্ট খবর:

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর