খালি পেটে কফি? হতে পারে যেসব ক্ষতি

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৯:০১ এএম

কফি অনেকেই পছন্দ করেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাদের সকালের রুটিনে এক কাপ কফি না হলে চলে না। তবে দিনের শুরুটা কফিতে হলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। কারণ খালি পেটে কফি পান করলে পাকস্থলীতে সমস্যা দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে ক্যাফেইনজাতীয় কিছু খেলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আসুন জেনে নিন, সকালে কফি পান করলে স্বাস্থ্যের কী কী ক্ষতি হতে পারে:

১. সকালে কফি পানে অ্যাসিডিটির সমস্যা বাড়ে। এই সমস্যা থেকে হজমসহ অনেক উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় পেট ব্যথার পাশাপাশি বুক জ্বালাপোড়া শুরু হতে পারে। এতে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

২. সকালে কফি পানে ক্ষুধা কমে যেতে পারে। স্বাভাবিকভাবে বলা যায় যে, ক্ষুধা কমে গেলে, খাবারের প্রতি অনীহা তৈরি হয়। ফলে দেখা দিতে পারে বিভিন্ন শারীরিক জটিলতা।

৩. ঘুম থেকে উঠলে শরীরে কর্টিসোল হরমোন উৎপাদনের হার বেড়ে যায়। সকালে ঘুম থেকে উঠে খালিপেটে বেশি মাত্রায় কফি খেলেই কর্টিসোলের ক্ষরণ বেড়ে যায়। এতে আপনার মানসিক চাপ বাড়তে পারে। এবং সারাদিন মানসিক অস্থিরতায় ভুগতে পারেন।

৪. কফিতে ক্যাফেইন থাকে। ক্যাফেইন কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোন তৈরিতে বাধা দেয়, যা রক্তের শর্করার মাত্রাকে বাড়িয়ে দিতে পারে।

৫. কফিতে ক্যাফেইন থাকার কারণে খালি পেটে কফি খেলে অন্ত্র খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।

৬. খালি পেটে কফি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। এছাড়া খালি পেটে কফি খেলে হার্টের সমস্যা বাড়তে পারে। আবার আলসার, বমিভাব ও হজমের গন্ডগোলও দেখা দিতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর