সহজ এই অভ্যাসটি নিয়ন্ত্রণ করবে ডায়াবেটিস

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম

ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আনতে পারে খুব ছোট একটি অভ্যাস। আর তা হলো, রোজ মাত্র ১৫ মিনিট হাঁটা। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হাঁটাই শরীরে গ্লুকোজ ব্যবহারের ক্ষমতা বাড়ায়, পেশি দ্রুত শর্করা টেনে নেয় এবং ইনসুলিন আরও কার্যকরভাবে কাজ করে। তাই ব্যস্ত জীবনেও দিনশেষে এই কয়েক মিনিটের হাঁটা হয়ে উঠতে পারে রক্তে গ্লুকোজ কমানোর সবচেয়ে সহজ উপায়। ওষুধ বা কঠোর ডায়েট না বদলালেও শুধু এই ছোট্ট অভ্যাসই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে।

গ্লুকোজ নিয়ন্ত্রণে হাঁটা ডায়াবেটিসের জন্য বেশ কার্যকর। টাইমস নাওয়ের একটি প্রতিবেদনে সিএমসি ভেলোরের সিনিয়র ডায়াবেটোলজিস্ট ডা. বিজয়মোহন অরোরা বলেন, ‘ প্রতিদিন মাত্র ১৫ মিনিট হাঁটলেই পেশি দ্রুত গ্লুকোজ শোষণ করে, ফলে স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা কমে আসে।’

বিশ্বজুড়ে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসকেরা বলছেন, জীবনযাপনের ছোটখাটো অভ্যাসই রক্তে শর্করা নিয়ন্ত্রণের মূল উপায়। সেই তালিকায় সবচেয়ে সহজ কাজটি হলো হাঁটা।

সম্প্রতি ডা. অরোরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের কনটিনিউয়াস গ্লুকোজ মনিটর (সিজিএম)-এর তথ্য শেয়ার করেন। সেখানে দেখা যায়, মাত্র ১৫ মিনিট হাঁটার পর তাঁর রক্তে শর্করা ১০৭ মিলিগ্রাম/ডেসিলিটার থেকে নেমে আসে ৯৬-এ। হাঁটার সময় তিনি কোনো সাপ্লিমেন্ট নেননি, বিশেষ ডায়েটও মানেননি। বাজারে যাওয়ার পথে হাঁটাই ছিল একমাত্র বদল।

ডা. অরোরা বলেন, ‘হাঁটা শুরু করতেই পেশি ‘গ্লুকোজ স্পঞ্জ’-এর মতো কাজ করে। রক্ত থেকে সরাসরি গ্লুকোজ শোষণ করে নেয়। ফলে ওষুধ ছাড়াই রক্তে শর্করা কমে।’ তার মতে, ডায়াবেটিস, প্রিডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সে ভোগা ব্যক্তিদের জন্য হাঁটা সবচেয়ে সহজ ও কার্যকর ব্যায়াম।

হাঁটা কেন জরুরি?

ডা. অরোরা বলেন, ‘হাঁটা নিরাপদ, কম খরচের এবং সহজ ব্যায়াম। বাড়তে থাকা পেটের মেদ বা খারাপ গ্লুকোজ রিডিং, দুটিই হাঁটার অভ্যাস গড়ে তোলার সংকেত। শুধু ব্যায়াম নয়, বরং নিয়মিততা বেশি গুরুত্বপূর্ণ।’

হাঁটা ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে রাখে, মানসিক চাপ কমায় এবং খাবারের পর রক্তে শর্করার বাড়তি চাপ কমায়। বিশেষ করে খাবারের পর কয়েক মিনিট হাঁটা শরীরকে গ্লুকোজ নিয়ন্ত্রণে আরও কার্যকর করে।

ব্যক্তিগত হাঁটা পরিকল্পনা কেমন হবে?

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন উচ্চ রক্তে শর্করা নিয়ন্ত্রণে কিছু নির্দেশনা দিয়েছে। তাদের মতে-

  • প্রতিদিন ১০–১৫ মিনিট দিয়ে শুরু করতে পারেন।
  • সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার হাঁটার লক্ষ্য রাখুন।
  • স্মার্টওয়াচ বা অ্যাপ দিয়ে কতটুকু হাঁটলেন গণনা করুন।
  • সকালে বা সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে হাঁটার অভ্যাস করুন।
  • দিনে ৩০ মিনিট বা ১০ হাজার পদক্ষেপের দিকে ধীরে ধীরে বাড়াতে পারেন।
  • হাঁটার আগে-পরে স্ট্রেচিং করলে আঘাতের ঝুঁকি কমে।
  • ব্যবহৃত জুতা ৩৫০-৫০০ মাইলের পর বদলে নেওয়া ভালো।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কয়েক মিনিট হাঁটার অভ্যাসই রক্তে শর্করা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য হাঁটাই হতে পারে সবচেয়ে সহজ সমাধান। যার জন্য কোনো প্রেসক্রিপশনও লাগে না।

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চল...
পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
জুবাইদা রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আইসিইউ সেবা থেকে বঞ্চিত। ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় আইসিইউ নেই বলেও তিনি উল্লেখ করেন।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর