প্রাথমিকের প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪৯৭ জন।

মঙ্গলবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভূক্ত 'সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর প্রথম ধাপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ)  লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ২ হাজার ৪৯৭ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। 

২০২৩ সালের ৮ ডিসেম্বর  ৩ বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলো ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়।

নিউজিল্যান্ডের সর্ববৃহৎ মুসলিম কমিউনিটি-ভিত্তিক সংগঠন মুসলিম উম্মাহ অফ নিউজিল্যান্ড (এমইউএনজেড) অকল্যান্ডে বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি ফলপ্রসূ ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন কর্মশালা...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মৌখিক পরীক্ষা ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) সম্প্রতি কৃষি অনুষদে প্রভাষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছেন ৪ লাখ ৭৯ হাাজর ৯৮১ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে গড় পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর