প্রাথমিক শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রামের মৌখিক পরীক্ষা স্থগিত

আপডেট : ২৮ মে ২০২৪, ০৫:৫৫ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মৌখিক পরীক্ষা ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা রিটের বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। 

আদেশে আদালত প্রশ্নের ফাঁসের তদন্তের জন্য কমিটি গঠন করে ৩ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছেন। এবং সচ্ছ ও অভিযোগবিহীন পরীক্ষা নিতে না পারা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। 

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এসময় সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পেতে ১১ লাখ প্রার্থী পরীক্ষার অংশ নেন। গত বছরের ১৪ জুন পরীক্ষা হয়। ওই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল। ডিবি পুলিশ কয়েকজন আটক করে এবং তারা স্বীকারোক্তিও দেয়। এরপরও মন্ত্রণালয় পরীক্ষার প্রক্রিয়া বাতিল না করে চালিয়ে যাচ্ছে। তাই আমরা আদালতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আদালত এই ভর্তি প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা ছয় মাসের জন্য স্থগিত করেছেন এবং বিষয়টি তদন্ত করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

উল্লেখ্য, গত ২৯ মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা-চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে পরীক্ষা হয়। এতে অংশ নেয় প্রায় সাড়ে তিন লাখ পরীক্ষার্থী।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন প্রায় ৬ হাজার ১৬৫ জন।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৭ শতাংশ কোটায় নিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, বাকি ৯৩ শতাংশই নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে।
বাংলাদেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ২০২৩ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিপুল পদ ফাঁকা।
আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্প্রতি সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর