৪৬তম বিসিএস প্রিলির পুনরায় ফলাফল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ এএম

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন করে ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। আগের ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে নতুন করে লিখিত পরীক্ষার সুযোগ পেলেন ১০ হাজার ৭৫৯ জন প্রার্থী।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিপিএসসি। পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়, চলতি বছরের ২৬ এপ্রিল অনুষ্ঠিত ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি (MCQ Type) টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ২১ হাজার ৩৯৭ জন উত্তীর্ণ হয়েছেন।  ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে (provisionally) উত্তীর্ণ হয়েছেন। 

এর আগে ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় । এতে উত্তীর্ণ হয়েছিলেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। 

গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন প্রায় ৬ হাজার ১৬৫ জন।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৭ শতাংশ কোটায় নিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, বাকি ৯৩ শতাংশই নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে।
বাংলাদেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ২০২৩ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিপুল পদ ফাঁকা।
অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর-এ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ১৮তম গ্রেডে মোট ২০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর