দেশে দেশে যেভাবে পালিত হয় মা দিবস

আপডেট : ১২ মে ২০২৪, ১২:১৪ পিএম

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশে মা দিবস পালিত হয়। তবে দেশে দেশে মা দিবস পালনে ভিন্নতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন দেশে কীভাবে পালিত হয় মা দিবস।

আমেরিকা: মা দিবস পালনের শুরুটা আমেরিকাতে। মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি ঘিরে দেশটিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানেও নানা আয়োজন থাকে। বছরের এই দিনে সন্তানেরা মায়েদের সঙ্গে দেখা করতে আসে। পরিবারের সবাই একসঙ্গে মিলে রান্না করে। এ ছাড়া দিবসটিতে মায়ের পছন্দের বিভিন্ন উপহার দেয় সন্তানেরা।

যুক্তরাজ্য: যুক্তরাজ্যে মা দিবস পালিত হয় ‘মাদারিং সানডে’ নামে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টারের সঙ্গে এই দিবসটির যোগসূত্র রয়েছে। ইস্টারের চতুর্থ রোববার মাদারিং সানডে পালিত হয়। এদিন প্রত্যেকে তাদের কোনো না কোনো খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। এ ছাড়া সবাই নিজের পরিবার–পরিজনের সাথে সময় কাটায়। মাদারিং সানডেতে মায়েদের শুভেচ্ছা জানানো এবং উপহার দেওয়ার মাধ্যমে মা দিবস পালন করে যুক্তরাজ্যবাসী।

মেক্সিকো: মেক্সিকোতে মে মাসের ১০ তারিখে পালিত হয় মা দিবস। মেক্সিকান মায়েদের উপহার হিসেবে খাবার, ফুল ইত্যাদি দেওয়ার পাশাপাশি গানে গানে সম্মানিত করা হয়। সন্তানেরা এক হয়ে মায়ের জন্য গান করেন সেখানে।

দিবসটিতে মায়ের পছন্দের বিভিন্ন উপহার দেয় সন্তানেরা। ছবি: রয়টার্স ইথিওপিয়া: ইথিওপিয়াতে বর্ষাকালে কিংবা আগস্টের শেষে মা দিবস পালিত হয়। মায়েদের সম্মানার্থে তিন দিনব্যাপী উৎসব উদ্‌যাপন করা হয়। ইথিওপিয়ান পরিবারগুলোতে মায়েদের জন্য ছেলেমেয়েরা বিশেষ খাবার তৈরি করে।

ফ্রান্স: ফ্রান্সে মে মাসের শেষ রোববার মা দিবস পালিত হয়। দিবসটির ঐতিহ্যবাহী উপহার হলো ফুলাকৃতির কেক। দিনটিতে সন্তানেরা মায়েদের জন্য বিভিন্ন গল্প ও কবিতা লিখে থাকে। এর মাধ্যমে তারা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে।

সুইডেন: এই দেশেও মে মাসের শেষ রোববার মা দিবস পালিত হয়। দিবসটিতে মাকে ফুল কিনে দেওয়া, মাকে নিয়ে পার্কে বেড়াতে যাওয়া এবং রেস্তোরাঁয় খাবার খেতে যায় সন্তানেরা।

জার্মানি: মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয় জার্মানিতে। এদিন মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় সন্তানেরা। বেশ আনন্দঘন পরিবেশে দিবসটি উদ্‌যাপিত হয় দেশটিতে।

মায়ের জন্য কেক আনে সন্তানেরা। ছবি: এক্স থেকে নেওয়া জাপান: এই দেশে মা দিবস ‘হাহা নো হি’ নামে পরিচিত। মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয় দেশটিতে। এদিন সন্তানেরা ভোরে ঘুম থেকে উঠে চিঠি লিখে ভালোবাসার বার্তার মাধ্যমে মাকে শুভেচ্ছা জানায়। প্রত্যেকে মাকে পছন্দের ফুল উপহার দেয়।

চীন: মা দিবস পালনে ভিন্নতা রয়েছে চীনে। দিবসটিতে দরিদ্র মায়েদের সাহায্য করা হয়। এ ছাড়া গ্রামীণ এলাকার মায়েদের অবদান স্মরণ করা হয়। চীনা চন্দ্রবর্ষের চতুর্থ মাসের দ্বিতীয় দিন দিবসটি পালিত হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে মে মাসের দ্বিতীয় রোববার দেশটিতে মা দিবস পালিত হচ্ছে।

তথ্যসূত্র: সাইকোলজি টুডে, ন্যাশনাল নিউজ টুডে, দ্য সান

আরও পড়ুন:

আজ বিশ্ব বাবা দিবস। যে মানুষটি সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক, প্রথম নায়ক, তাকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে দিনটি সবার জন্য একই আবেদন নিয়ে আসে না। কারো জন্য দিনটি, বাবার সঙ্গে আনন্দময় সময়...
রমজান মাস মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময়। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। মাগরিবের আজান নামাজের সঙ্গে সঙ্গে মুখে খাবার তুলে রোজা ভাঙার এই...
বিশ্বজুড়ে রয়েছে নানা দিবস। সেগুলো নিয়ে হয় নানা আয়োজনও। কিন্তু পুরুষদের নিয়েও যে একটি আন্তর্জাতিক দিবস আছে, সেটা কি সবাই জানেন? অনেকের কাছেই এই দিবসটি এখনও অপরিচিত। হ্যাঁ, আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক...
প্রতি বছর অক্টোবরে দ্বিতীয় শুক্রবারে পালিত হয় বিশ্ব ডিম দিবস। এই দিনটি ডিমের বহুমুখী ব্যবহার, সাশ্রয়ী মূল্য ও অসাধারণ পুষ্টিগুণের প্রতি সচেতনতা বাড়াতে উদ্‌যাপন করা হয়। এই আয়োজনের পেছনে রয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর