নতুন প্রজন্মের অংশগ্রহণে আলোকিতে জমজমাট নববর্ষ উদ্‌যাপন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

ঢাকায় বাংলা নববর্ষ উদ্‌যাপনকে নতুন আঙ্গিকে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ‘আর্কা বৈশাখ ১৪৩৩’। দুই দিনের এই আয়োজনে রাজধানীর আলোকি ভেন্যুতে ভিড় করেন প্রায় ২৫ হাজার দর্শক। যা প্রথমবারের আয়োজন হিসেবেই উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত এই উৎসবটি প্রচলিত বৈশাখী মেলার ধারণা থেকে কিছুটা ভিন্নভাবে সাজানো হয়। আয়োজকদের লক্ষ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে সংস্কৃতি, সংগীত এবং আধুনিক সৃজনশীলতার মেলবন্ধন ঘটবে।

আয়োজনের মঞ্চজুড়ে ছিল নানা ধরনের পরিবেশনা। একদিকে যেমন পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত ও বাউল গান, অন্যদিকে ছিল শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা। পাশাপাশি লাইভ ব্যান্ড এবং ইলেকট্রনিক মিউজিক সেটও যুক্ত করা হয়। এই আয়োজন তরুণ দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে।

আলপোনাতে সাজিয়ে তোলা হয় পুরো এলাকা। ছবি: আর্কা

শুধু মঞ্চ নয়, পুরো ভেন্যুকেই সাজানো হয় উৎসবের আবহে। মেলার অংশে ছিল বিভিন্ন স্টল, খাবারের আয়োজন, হস্তশিল্প ও নানা ধরনের কার্যক্রম। এতে দর্শনার্থীরা শুধু অনুষ্ঠান উপভোগই করেননি, বরং একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অভিজ্ঞতার অংশ হয়েছেন।

আয়োজকদের মতে, এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন শ্রেণি ও বয়সের মানুষকে একত্রিত করা। পরিবার, শিক্ষার্থী, তরুণ শিল্পী ও সৃজনশীল পেশার মানুষ। সবাই একই জায়গায় এসে একসঙ্গে উৎসব উদ্‌যাপন করেন।

দুই দিনের আয়োজনজুড়ে দর্শনার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা বলছেন, এই সাড়া প্রমাণ করে যে নতুন প্রজন্ম এখন এমন উৎসব চায়। যেখানে ঐতিহ্যের পাশাপাশি আধুনিকতারও ছোঁয়া থাকবে।

ফিউশন ধর্মী নানা আয়োজন রাখা হয় উৎসবে। ছবি: আর্কা

আয়োজক আসাদ সাত্তার বলেন, ‘তাদের লক্ষ্য হলো বাংলা নববর্ষ উদ্‌যাপনকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া। বাংলা নববর্ষকে ইংরেজি ‘নিউ ইয়ার’ উদ্‌যাপনের মতোই বড় ও জনপ্রিয় করে তুলতে চাই। যাতে তরুণরা প্রতি বছরই এই উৎসবের জন্য অপেক্ষা করে।’

আয়োজকরা আরও জানান, ‘আর্কা বৈশাখ’ ভবিষ্যতে প্রতি বছর নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই আয়োজন আরও বড় পরিসরে বিস্তৃত হবে এবং বাংলা নববর্ষ উদ্‌যাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা তাদের।

সব মিলিয়ে, প্রথমবারের এই আয়োজন ঢাকার সাংস্কৃতিক ক্যালেন্ডারে নতুন একটি মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
পয়লা বৈশাখ এলেই ঢাকার রাস্তাঘাট যেন অন্য এক শহরে পরিণত হয়। লাল-সাদা পোশাক, আলপনায় সাজানো পথ, ভোরের গান আর দিনভর উৎসব। সব মিলিয়ে রাজধানী হয়ে ওঠে প্রাণের মেলায় ভরা এক বিস্তৃত প্রাঙ্গণ। তবে এত আয়োজনের...
ঈদুল ফিতর মানেই নামাজ, নতুন পোশাক, সুস্বাদু খাবার আর পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে বিশ্বের সব জায়গায় ঈদ উদযাপন এক রকম নয়। কোথাও খেলাধুলা, কোথাও রাজকীয় শোভাযাত্রা, আবার কোথাও স্মৃতিচারণ।...
একই বছরে তিনটি ঈদ। শুনতে একটু অদ্ভুত লাগলেও, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ২০৩০ সালকে ঘিরে এই প্রশ্নটি বেশি উঠছে। সেই বছরে কি সত্যিই তিনটি ঈদ...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর