চুলের জট ছাড়ানোর সহজ ১০ উপায়

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০২:২৭ পিএম

ঘন-কালো-লম্বা চুলে মন তো হারাবেই। কিন্তু জট ছাড়াবে কে? যাদের লম্বা চুল তারাই বোঝে কতটা যত্ন নিতে হয়। চুলের জট ছাড়াতে করতে হয় বিশাল যুদ্ধ। আর আঁচড়াতে গেলেও ছিঁড়ে যায় একরাশ চুল! অনেকে তাই ইচ্ছে থাকলেও বড় চুল করতে চান না। জেনে নিন চুলের জট ছাড়ানোর ১০ উপায়।

১. চুলের আগা নিয়মিত ছাঁটতে হবে। তাহলে জট লাগবে না। চুল ছেঁটে দিলে আগা ফাটা ও জট লাগা দু’টোই সামলানো যাবে।

২. প্রতিবার শ্যাম্পু করার পর অবশ্যই চুলে কন্ডিশনার লাগাবেন। তাহলে চুল মসৃণ ও নরম থাকবে। সেই সঙ্গে প্রতিরোধ করবে চুলের জট লাগা।

৩. চুলে নিয়ম করে তেল লাগান। কুসুম গরম তেল নিয়মিত চুলে লাগানোর চেষ্টা করুন। তারপর শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন গোসল পর্যন্ত। এটা আসলে ডিপ কন্ডিশনিংয়ের কাজ করে। এটা চুলের কিউটিকলের পরিচর্যা করে। সেই সঙ্গে চুলের রুক্ষতা কমিয়ে নমনীয় করে। মসৃণ চুলে সহজে জট লাগবে না।

৪. জট বাঁধলে চিরুনি নয়, আঙুল ব্যবহার করুন। আগে বিলি কেটে কেটে জট ছাড়িয়ে এরপর চিরুনি ব্যবহার করুন।

ভেজা চুল কখনই আঁচড়াবেন না। ছবি: ফ্রিপিক

৫. চুল ছেঁড়ার আশংকা এড়াতে বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন। প্লাস্টিকের বদলে কাঠের তৈরি চিরুনি ব্যবহার করতে পারেন। এতে চুলে টান কম লাগবে। আর ভেজা চুল কখনই আঁচড়াবেন না। কারণ তখন চুর নরম থাকে। ফলে ছিঁড়ে যেতে পারে।

৬. জট ছাড়ানো নিচের দিক থেকে শুরু করুন। উপর থেকে ছাড়ানোর চেষ্টা করলে আরও বেশি জট লাগবে।

৭. যেদিন শ্যাম্পু করবেন সেদিন চুল আঁচড়ানোর আগে হেয়ার সিরাম ব্যবহার করুন। এটি চুলকে নরম ও মসৃণ করে। তাই জট ছাড়াতে সহজ হয়।

শ্যাম্পু চুল আঁচড়ানোর আগে হেয়ার সিরাম ব্যবহার করুন। ছবি: ফ্রিপিক

৮. আমরা প্রায় সবাই সুতি কাপড়ের বালিশের কভার ব্যবহার করি। কিন্তু এই সুতি কাপড় চুল থেকে আর্দ্রতা শুষে নেয়। ফলে চুল রুক্ষ হয়ে যায়। এতে জট লাগার প্রবণতা বাড়ে। কিন্তু সিল্কের কাপড়ে সে সমস্যা হয় না। তাই বালিশের কাভার পরিবর্তন করুন।

৯. খোলা চুলেই যে সবসময় শ্যাম্পু করতে হবে, এমন কোন কথা নেই। বেণী চুলে শ্যাম্পু করলে ধোয়ার সময় তা ধীরে ধীরে খুলে আসবে। আর জট পাকানো থেকে রক্ষা পাবে আপনার চুল।

১০. সবসময় চুল বেঁধে রাখলে তাতে জট বাঁধে। তাই চেষ্টা করুন চুল খুলে রাখার। তবে নিয়মিত চুল পরিষ্কার করে আঁচড়ে রাখতে হবে। অবাধ্য চুলকে বশে আনতে পরিচ্ছন্নতার বিকল্প নেই।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
হামের উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য...
আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। রোববার দুপুরে সচিবালয়ে হামের বিশেষ...
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বুকে ছুরিকাঘাত করে এক গৃহবধূকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা হয়। 
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ হামলা...
লোডিং...

এলাকার খবর