চুল পড়ার কারণ যখন চিরুনি, জেনে নিন করণীয়

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৪:৫৬ পিএম

সঠিক যত্ন নেওয়ার পরও অনেকের চুল পড়া কমে না। অতিরিক্ত হেয়ার ফল হওয়ার কারণ বুঝতে পারেন না অধিকাংশই। আপনিও যদি তেমন ভুক্তভোগী হন, তবে একবার নজর দিন চিরুনিতে। অপরিষ্কার চিরুনিই হতে পারে চুল পড়ার জন্য দায়ী। তাই আর দেরি না করে জেনে নিন কতদিন অন্তর অন্তর চিরুনি পরিষ্কার করা প্রয়োজন।

চুলের সৌন্দর্য ধরে রাখতে যত্ন নেওয়ার বিকল্প নেই। পাশাপাশি নিয়ম করে আঁচড়ানোও জরুরি। নাহলে চুলে জট পড়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও চুলের গোড়ায় ময়লা জমে। আর তাতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালনও কমে যায়। তাই দিনে কয়েকবার সঠিক নিয়মে চুল আঁচড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

চুল পড়া কমাতে যেমন স্ক্যাল্প পরিষ্কার রাখা প্রয়োজন। ঠিক তেমনই চিরুনিও নিয়মিত পরিষ্কার করা জরুরি। প্রতিদিন যদি আপনি নোংরা চিরুনিতে চুল আঁচড়ান, তবে চুলের ক্ষতি হবেই। এমনকি হতে পারে অতিরিক্ত হেয়ার ফল। এতে স্ক্যাল্পে হানা দিতে পারে নানা সংক্রমণ।

চুলের সুস্বাস্থ্য অটুট রাখতে চিরুনি পরিষ্কার রাখার বিকল্প নেই। তাই নিয়ম করে চিরুনি পরিষ্কার করতে হবে আপনাকে। কিন্তু এই চিরুনি ঠিক কতদিন অন্তর পরিষ্কার করতে হবে তা জানেন না অনেকে।

কাঠের বড় চিরুনিতে ময়লা কম ধরে, তাই প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হবে না। সরু দাঁতের চিরুনিতে তাড়াতাড়ি ময়লা জমে। তাই প্রতি ১৫ দিন অন্তর সেটি পরিষ্কার করুন। তবে ফাইবারের চিরুনি কম বেশি সকলেই ব্যবহার করেন। এগুলোতেও তাড়াতাড়ি ময়লা জমে। ১৫ অন্তর এই ধরনের চিরুনি পরিষ্কার করতে হবে।

অনেকে আবার হেয়ার ব্রাশ এবং রোলার ব্যবহার করেন। এগুলো পরিষ্কার করা বেশ কঠিন। আর ময়লা পড়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকে। তাই ২০ দিন অন্তর হেয়ার ব্রাশ কিংবা রোলার পরিষ্কার করতে হবে।

কীভাবে পরিষ্কার করবেন চিরুনি?

একটি পাত্রে ঈষদুষ্ণ পানি নিয়ে, তাতে লিকুইড সোপ মেশান। এক্ষেত্রে শ্যাম্পু এবং বডিওয়াশও ব্যবহার করতে পারেন। সাবান মেশানোর পর চিরুনি ৩০ মিনিট এই পানিতে ভিজিয়ে রাখুন। তারপর পানি থেকে তুলে একটি ব্রাশ দিয়ে চিরুনির দাঁতগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিন। তারপর ধুয়ে ১৫ মিনিট রোদে রাখুন।

কতবার চুল আঁচড়াবেন জানেন?

দিনে অন্তত দুই থেকে তিন বার চুল আঁচড়ান ভালো। এতে আপনার চুল ভালো থাকবে। একই সঙ্গে স্ক্যাল্পে রক্ত সঞ্চালনও বৃদ্ধি পাবে। আর আপনার চুল পড়া অনেকটা কমে যাবে। তবে খুব বেশি হেয়ার ব্রাশ করবেন না। তাতে চুলের ক্ষতি হতে পারে।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর