সিল্কি চুল পেতে খেতে হবে এই ৪ খাবার

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৮:৩২ পিএম

চুল ভালো রাখতে যত্নের পাশাপাশি স্বাস্থ্যকর খাবারও জরুরি। তাই তো চুলের হাল ফেরাতে রূপবিশেষজ্ঞরা সর্বপ্রথম নজর দিতে বলেন ডায়েটে। এক্ষেত্রে তাঁরা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে জোর দেন। কারণ এসব উপাদান চুলের টেক্সচার উন্নত করতেও সাহায্য করে।

ইন্টারন্যাশনাল জার্নাল অফ ট্রিকোলজিতে ২০২১ সালে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, চুলের গঠনে কেরাটিন নামক এক ধরনের প্রোটিনের মুখ্য ভূমিকা থাকে। প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে ডায়েটে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতেই হবে। এছাড়া প্রোটিন হেয়ার ফলিকলে পর্যাপ্ত পুষ্টির ঘাটতি মেটায়। চুলের গোড়া মজবুত করে এবং হেয়ার ফল কমায়।

শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে ওষুধ বা অপ্রয়োজনীয় সাপ্লিমেন্ট না গ্রহণ করাই ভালো। এক্ষেত্রে কয়েকটি খাবার নিয়মিত খেলে মিলবে উপকার। দেখে নিন খাবারের তালিকায় কী রাখবেন।

ডিম: সকালের নাশতায় ডিম খেতে পারেন আপনি। এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন মেলে। একটি বড় ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে। এছাড়াও বায়োটিন, ভিটামিন এ এবং ডি রয়েছে ডিমে। জিংক এবং সেলেনিয়ামও পাওয়া যায় এই খাবারটিতে। আর প্রতিটি উপাদানই স্ক্যাল্পের সুস্বাস্থ্য অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইয়োগার্ট: ক্রিমি এবং সুস্বাদু গ্রিক ইয়োগার্টে অন্তত ১০ গ্রাম প্রোটিন মেলে। সেই সঙ্গে ক্যালশিয়াম এবং প্রোবায়োটিক্সও মজুত থাকে। দইয়ের প্রোটিন চুলের গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া গ্রিক ইয়োগার্টের উপস্থিত ভিটামিন বি৫ স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়।

ডাল: এই খাবারটি প্রোটিনে ভরপুর। ১ কাপ ডালে অন্তত ১৮ গ্রাম প্রোটিন থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া পর্যাপ্ত ফাইবার, আয়রন এবং ফোলেটেরও সম্ভার ডাল। এই ডাল খেলেই মিটবে আপনার প্রোটিনের ঘাটতি। এটি কেরাটিন উৎপাদনে সহায়তা করে। চুলের বৃদ্ধি ঘটায়। পাশাপাশি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের সুস্বাস্থ্য অটুট রাখে।

আমন্ড: কয়েকটি আমন্ড শরীরে অন্তত ৬ গ্রাম প্রোটিনের ঘাটতি মেটে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া আমন্ডে পাওয়া যায় স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম। আমন্ডে উপস্থিত প্রোটিন এবং ম্যাগনেশিয়াম চুল মজবুত করে। চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এছাড়া আমন্ডের ভিটামিন ই একটি কার্যকরী অ্যান্টিঅক্সিড্যান্ট, যেটি চুলকে ফ্রিব়্যাডিকালসের ক্ষতি থেকে রক্ষা করে।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর