ঘুমের আগে করতে হবে এই রূপচর্চা, কেন জানুন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম

রাতে ঘুমের সময় আমাদের ত্বক নিজে থেকে সারিয়ে তোলার কাজ করে। এই সময়টাকে আরও কার্যকর করতে কিছু স্কিনকেয়ার রুটিন মেনে চলতে পারেন। যা ত্বকের সুস্থতা বাড়াতে সাহায্য করবে। ব্যবহার করতে পারেন ওভারনাইট ফেস মাস্ক। এটি ব্যবহারে ত্বক দ্রুত পুনরুজ্জীবিত হয়, ইউভি রশ্মি ও ময়লা থেকে রক্ষা পায়। এছাড়াও আর্দ্রতা বজায় থাকে, উজ্জ্বলতা ফিরে আসে এবং অকালে বুড়িয়ে যাওয়া থেকে বাঁচায়।

নিচের দেওয়া হলো তেমনি ৩টি ওভারনাইট ফেস মাস্ক। যা ব্যবহার করে আপনি ঘরেই প্রাকৃতিক উজ্জ্বলতা পেতে পারেন।

ব্লুবেরি, দই এবং মধুর ফেস মাস্ক
যদি আপনার ত্বক তৈলাক্ত হয় এবং অতিরিক্ত তেলের কারণে হারিয়ে যাওয়া প্রাকৃতিক উজ্জ্বলতা। তাহলে ব্লুবেরি, দই এবং মধু দিয়ে তৈরি ফেস মাস্কটি ব্যবহার করে দেখুন। এই তিনটি উপাদানই প্রাকৃতিকভাবে এএইচএ (আলফা হাইড্রক্সি অ্যাসিড) সমৃদ্ধ, যা ত্বকের জন্য অত্যন্ত কার্যকর। এটি ত্বকের মৃত কোষ দূর করে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এবং ব্রণের সমস্যা সমাধান করে।

উপাদান:

  • দই ২ টেবিল চামচ
  • মধু ১ চা-চামচ
  • ব্লুবেরি ১/৩ কাপ

প্রস্তুত প্রণালী: ব্লুবেরি, দই এবং মধু একসাথে ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট আপনার মুখে লাগান। সারারাত এভাবেই রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্কটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং তৈলাক্ততা নিয়ন্ত্রণে সাহায্য করবে।

অ্যালোভেরা এবং মধুর ফেস মাস্ক
এই মাস্কটি তৈরি করা খুব সহজ এবং এটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী। অ্যালোভেরা জেল এবং মধু মিশিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন এই মাস্ক। সানবার্ন, জ্বালাপোড়া, ব্রণের দাগ এবং ত্বকের দাগ কমাতে সাহায্য করবে ঘরে তৈরি প্যাকটি। এছাড়াও, এটি ব্রণ প্রতিরোধ করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

যা লাগবে:

  • অ্যালোভেরা জেল ১ চা-চামচ
  • মধু ২ চা-চামচ

যেভাবে বানাবেন: অ্যালোভেরা জেল এবং মধু ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকে সমানভাবে লাগান। সারা রাত লাগিয়ে রাখুন। চাইলে আপনি ২০-৩০ মিনিট রেখেও ধুয়ে ফেলতে পারেন। এটি ত্বককে উজ্জ্বল করবে এবং ব্রণ ও দাগ থেকে মুক্তি দেবে।

টমেটো এবং দুধ

যাদের ত্বকে সহজেই ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস বা অন্যান্য ত্বকের সমস্যা দেখা দেয়, তারা এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এটি আপনার হারানো গ্লো ফিরিয়ে আনতে এবং ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। এই মাস্কটি সানবার্নও সারায় এবং এতে ঠান্ডা করার গুণ রয়েছে।

যা লাগবে:

  • টমেটো ১টি
  • তরল দুধ ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী: একটি টমেটো এবং ২ টেবিল চামচ তরল দুধ নিন। এগুলো ব্লেন্ড করে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাকটি সমানভাবে মুখে লাগিয়ে। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। হাতে নাতে মিলবে প্রমাণ।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর