ল্যাশ ও ব্রো সেরাম কি আসলেই কাজ করে?

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৮:০০ পিএম

সৌন্দর্যচর্চার দুনিয়ায় এখন ঘন ভুরু আর লম্বা পলক মানেই আকর্ষণীয় লুক। আর তাই ২০২৫ সালের বিউটি ট্রেন্ডে চোখে পড়ছে ল্যাশ ও ব্রো সেরামের জনপ্রিয়তা। যারা মেকআপে মিনিমাল থাকতে চান, তাদের জন্য এই সেরাম যেন এক দারুণ সমাধান। তবে সত্যিই কি এই সেরাম কাজ করে? না কি এটি শুধুই বিজ্ঞাপনের প্রলোভন?

কী থাকে এই সেরামে

স্কিন ও হেয়ার বিশেষজ্ঞ ডা. শেফালী ট্রাসি নেরুরকার বলছেন, বেশিরভাগ ভ্রু সেরামে থাকে মিনোক্সিডিল, পেপটাইড, বায়োটিন এবং ভিটামিন এ, সি, ই। এগুলো চুলের গোড়াকে পুষ্টি দিয়ে ভ্রু ঘন করতে সাহায্য করে। সঙ্গে থাকে ল্যানথেনল, হায়ালুরোনিক অ্যাসিড আর কেরাটিন, যা ভ্রুর ত্বক হাইড্রেট করে ও ময়শ্চারাইজ রাখে।

কিছু সেরামে আবার প্রাকৃতিক উপাদান যেমন উদ্ভিদ নির্যাস, ফ্যাটি অ্যাসিড ও গ্রোথ ফ্যাক্টর (যেমন, প্রোস্টাগ্ল্যান্ডিন) থাকে। যা চুল গজাতে সহায়তা করে। তবে গর্ভাবস্থায় এই উপাদান ব্যবহারে সতর্ক থাকা জরুরি।

ল্যাশ সেরামেও একইরকম উপাদান থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন, বায়োটিন, প্যানথেনল, ক্যাস্টর ও যোজোবা তেল। যা পলকের গোড়া শক্ত করে তোলে, নতুন চুল গজায় ও পলক মজবুত রাখে।

সত্যিই কাজ করে কি?

বিশেষজ্ঞরা বলছেন, ল্যাশ ও ব্রো সেরাম আসলে চুলের নিচের ত্বকে কাজ করে। এতে ভ্রু ও পলক ঘন হয়। এই সেরামগুলো চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দেয়। সেই সাথে চুলের ভেঙে যাওয়া রোধ করে। এমনকি কিছু সেরাম ত্বক হাইড্রেশন, ইউভি সুরক্ষা ও বয়সের ছাপ কমাতে সাহায্য করে।

সতর্কতা জরুরি

যদিও বেশিরভাগ সেরামই নিরাপদ, তবে উপাদান ভালোভাবে দেখে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে প্রোস্টাগ্ল্যান্ডিনজাতীয় উপাদান থেকে চোখ লাল হওয়া, ফুলে যাওয়া, চুলকানি, জল পড়া। এমনকি চোখের চারপাশে দাগ হওয়ার ঝুঁকি থাকে। মিনোক্সিডিল ব্যবহার করলে ত্বকে শুষ্কতা বা ফাটার সম্ভাবনাও রয়েছে।

তাই যেকোনো সেরাম ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে ঘন ভুরু আর লম্বা পলক পাওয়াও সম্ভব।

তথ্যসূত্র: হার্পার্স বাজার ডটকম

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর