কলার খোসাতে ফিরবে ত্বকের জেল্লা

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম

কলা খেয়ে খোসাটা বেশিরভাগ সময়ই ডাস্টবিনে ফেলা হয়। গাছের সার হিসাবে এর ব্যবহার অনেকেই জানেন। কিন্তু ত্বকের যত্নে যে এই খোসাই হতে পারে এক অনন্য উপায়, তা হয়তো অনেকেরই অজানা। নিয়মিত ব্যবহারে হাজার টাকার ফেশিয়াল খরচ বাঁচাতে পারে এই একটিমাত্র প্রাকৃতিক উপাদান। বলিউড অভিনেত্রী এবং সাবেক ‘মিস শ্রীলঙ্কা’ জ্যাকলিন ফার্নান্ডেজও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কলার খোসা দিয়ে ফেশিয়াল করার ছবি।

চলুন জেনে নেওয়া যাক, কেন ত্বকের যত্নে কার্যকর কলার খোসা এবং কীভাবে করবেন ঘরোয়া এই ফেশিয়াল।

কেন কলার খোসা ত্বকের জন্য ভালো?

অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর: ২০২৫ সালে ‘স্প্রিংগার নেচার’-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, কলার খোসায় রয়েছে ফ্ল্যাভোনয়েডস, ক্যারোটিনয়েডস ও ফেনোলিক উপাদান। এগুলো ত্বককে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে, ত্বক রাখে তরতাজা।

অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ: খোসায় থাকা ট্রিগোনেলাইন, ফেরুলিক অ্যাসিড ও আইসোভ্যানিলিক অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে ত্বকের লালচেভাব, জ্বালা বা ব্রণ-জনিত প্রদাহ প্রশমিত হয়।

ত্বকের জেল্লা ধরে রাখে: গবেষণায় দেখা গেছে, কলার খোসা মেলানিন উৎপাদনের গতি কমাতে পারে। এতে দাগছোপ, কালচে ভাব ও অমসৃণতা কমে, ত্বক পায় প্রাকৃতিক উজ্জ্বলতা।

অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান: একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কলার খোসার নির্যাস অ্যান্টিমাইক্রোবিয়াল গুণে সমৃদ্ধ। এটি ব্রণ সৃষ্টিকারী জীবাণুর বিস্তার রোধ করে, ফলে ব্রণ হওয়ার ঝুঁকি কমে।

কীভাবে করবেন কলার খোসার ফেশিয়াল?

  • প্রথমে মুখ ফেসওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন।
  • একটি পাকা কলার খোসা নিন। (কলাটি খেয়ে নিতে পারেন, নষ্ট হবে না!)
  • খোসার ভেতরের নরম অংশ হালকা হাতে পুরো মুখে ঘষতে থাকুন।
  • প্রায় ১৫ মিনিট এভাবে রেখে দিন।
  • শেষে উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।

যে খোসা আমরা অবহেলায় ফেলে দিই, সেটিই হতে পারে প্রাকৃতিক স্কিনকেয়ারের এক অসাধারণ উপাদান। নিয়মিত ব্যবহার করলে কলার খোসা ত্বককে রাখবে উজ্জ্বল, দাগছোপমুক্ত ও তারুণ্যময়।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর