মেগান মার্কেলের উজ্জ্বল ত্বকের রহস্য জানেন?

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য ও অভিনেত্রী মেগান মার্কেল সবসময়ই তার স্বাভাবিক সৌন্দর্যের জন্য পরিচিত। মেকআপ ছাড়াও তার মুখে যে প্রাকৃতিক আভা থাকে, তা অনেকেরই ঈর্ষার কারণ। তবে সামান্য সাজগোজে তিনি যখন বের হন, তখন তার সেই ত্বক যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। কারণ মেগান পছন্দ করেন একেবারে ‘ন্যাচারাল লুক’, যেখানে ত্বকের উজ্জ্বলতা থাকে মূল আকর্ষণ।

সম্প্রতি তার ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, মেগান ব্যবহার করছেন ‘নো মেকআপ মেকআপ’। পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানা যায়, তিনি ব্যবহার করেছেন ব্র্যান্ডটির ক্রিম ফাউন্ডেশন ও ব্রাশ কম্বো (শেড: ট্যান) এবং একই ব্র্যান্ডের ক্রিম ব্লাশ। যা লিপস্টিক হিসেবেও ব্যবহার করা যায়।

মেগানের প্রিয় মেকআপ আর্টিস্ট ড্যানিয়েল মার্টিন জানিয়েছেন, তার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তিনি ব্যবহার করেন ‘লাইভ টিনটেড হিউগ্লো’ নামের লিকুইড হাইলাইটার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই হাইলাইটার ত্বকে কাঁচের মতো এক প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। মেগানের মুখ ও শরীর দু’জায়গাতেই আমি এটি ব্যবহার করি। এতে মেকআপের মতো ভারী দেখায় না। আর ত্বক হয়ে ওঠে আরও দীপ্তিময়।’ তিনি আরও জানান, মেগানের জন্য তিনি ‘গোল্ডেন আওয়ার’ শেডটি ব্যবহার করেন। যা কখনও কখনও ফাউন্ডেশনের সঙ্গেও মিশিয়ে নেন।

সব সেলিব্রিটির মতো মেগানও তার প্রিয় প্রোডাক্টগুলো একসময় গোপন রাখতেন। কিন্তু এবার নিজের শপ মাই পেজে তিনি শেয়ার করেছেন তার পছন্দের স্কিনকেয়ার পণ্যগুলোর তালিকা।

তালিকার শুরুতেই রয়েছে ‘টাচা দ্য ডিউই স্কিন ক্রিম’। এর সঙ্গে তার আরও কিছু প্রিয় ময়েশ্চারাইজার হলো লা রশ-পোজে এবং রোড (হেইলি বিবারের ব্র্যান্ড)। আর সূর্যরশ্মির ক্ষতি থেকে রক্ষা পেতে তিনি নির্ভর করেন সুপারগুপ আনসিন সানস্ক্রিনের ওপর। যেটি ত্বকে কোনো সাদা দাগ ফেলে না।

ঠোঁটের যত্নেও মেগানের রয়েছে আলাদা পছন্দ সামার ফ্রাইডেস লিপ বাটার বাম। এছাড়া তিনি নানা শেডের টিন্টেড লিপ কালার ব্যবহার করেন।

শুধু প্রসাধনী নয়। মুখের গঠনও ধরে রাখেন মেগান এক অভিনব ব্যায়ামের মাধ্যমে। ২০১৪ সালে বার্চবক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি আমার প্রিয় এসথেটিশিয়ান নিকোলা জসের শেখানো ফেস এক্সারসাইজ করি। এতে মুখের ভেতর দিক থেকে স্কাল্পট করা হয়। দেখতে যতই হাস্যকর লাগুক, এটি সত্যিই কাজ করে! যেদিন এই ব্যায়াম করি, সেদিন আমার গাল ও চোয়ালের রেখা অনেক বেশি শার্প দেখায়।’

মেকআপ বা ভারী সাজ নয়, মেগান বিশ্বাস করেন সহজাত সৌন্দর্যেই রয়েছে আসল আবেদন। হয়তো সেই কারণেই, তাকে দেখলেই মনে হয়, সৌন্দর্য আসলে আত্মবিশ্বাসের অন্য নাম।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর