দামি ক্রিম নয়, ত্বকের সুরক্ষা দেবে কমলার খোসা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

ত্বকের যত্ন মানেই কি দামি টোনার, সিরাম আর বিদেশি ব্র্যান্ডের ক্রিম? রান্নাঘরের কোণে পড়ে থাকা কমলার খোসাও যে হতে পারে ত্বকচর্চার সবচেয়ে কার্যকর উপাদান, তা আমরা অনেকেই ভুলে যাই। অথচ প্রকৃতির নিজস্ব এই উপহারেই লুকিয়ে আছে উজ্জ্বল, সতেজ ও সুস্থ ত্বকের সহজ সমাধান।

শীতকালে কমলালেবু খাওয়ার চল বাড়ে। ভিটামিন সিতে ভরপুর এই ফল শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বকের জন্যও দারুণ উপকারী। তবে কমলার মতোই এর খোসাতেও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড ও প্রাকৃতিক তেল। যা ত্বকের জেল্লা বাড়াতে, ব্রণ কমাতে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, এতে নেই কোনও কেমিক্যালের ঝুঁকি।

কমলার খোসার স্ক্রাব

ত্বকের মৃত কোষ দূর করতে প্রাকৃতিক স্ক্রাবের জুড়ি নেই। কমলার খোসা ছাড়িয়ে রোদে ভালো করে শুকিয়ে নিন। এরপর মিক্সারে গুঁড়ো করে একটি এয়ারটাইট কৌটায় রেখে দিন। প্রয়োজনমতো এই গুঁড়ো টকদই বা মধুর সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। পরিষ্কার মুখে প্যাকটি লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।

এই গুঁড়ার সঙ্গে সামান্য চিনি ও নারকেল তেল মিশিয়ে হাত-পা কিংবা ঘাড়েও ব্যবহার করা যায়। এতে জমে থাকা ময়লা ও ট্যান ধীরে ধীরে পরিষ্কার হয়, ত্বক ফিরে পায় তার স্বাভাবিক ঔজ্জ্বল্য।

কমলার খোসার টোনার

ত্বক টানটান ও সতেজ রাখতে টোনারের গুরুত্ব অনেক। কিন্তু বাজারের টোনারে অ্যালকোহল বা কৃত্রিম সুগন্ধি থাকায় অনেকের ত্বকে সমস্যা দেখা দেয়। সে ক্ষেত্রে ঘরেই বানিয়ে নিতে পারেন কমলার খোসার টোনার।

দুই থেকে তিন কাপ পানিতে একটি তাজা কমলার খোসা ভালো করে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে বোতলে ভরে রাখুন। মুখ পরিষ্কারের পর এই টোনার স্প্রে বা তুলোর সাহায্যে ব্যবহার করুন। এটি ত্বকের রোমকূপ পরিষ্কার রাখতে ও প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।

কমলার খোসার তেল

কমলার খোসা দিয়ে তৈরি তেল ত্বক ও চুল, দুইয়ের যত্নেই কাজে লাগে। শুকনো কমলার খোসা একটি কাচের শিশিতে রেখে তার মধ্যে আমন্ড বা জোজোবা অয়েল ঢেলে দিন। শিশিটি অন্ধকার ও ঠান্ডা জায়গায় রেখে দিন এক সপ্তাহ। এরপর ছেঁকে নিলেই তৈরি হবে সুগন্ধি কমলার খোসার তেল। এই তেল ফেসিয়াল অয়েল, হেয়ার অয়েল বা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়।

দামি প্রসাধনীর পেছনে না ছুটে যদি একটু সময় দিয়ে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যায়, ত্বক থাকবে সুস্থ ও প্রাণবন্ত। তাই পরের বার কমলা খাওয়ার সময় খোসা ফেলবেন না। এই খোসাতেই লুকিয়ে আছে ত্বকের আসল সুরক্ষা।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর