আপনার পকেটে ইতিহাস, পরে ফ্যাশনেও

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৮ পিএম

‘পকেট গড়ের মাঠ’ শব্দবন্ধ তো হামেশাই শোনা যায় শূন্য পকেটের লোকেদের কাছ থেকে। তবে হুমায়ুন আহমেদের জনপ্রিয় চরিত্র হিমুদের জন্য বিষয়টি আলাদা। তার তো পকেটই নেই। হুমায়ুন কি বুঝেশুনেই হিমুকে শুধু অনর্থক (টাকা–কড়ি অর্থে) একটা বৈশিষ্ট্য দিতেই এই পকেটহীন বাস্তবতা তৈরি করেছেন? নাকি এর সঙ্গে তাকে ইতিহাসের সূত্রহীনও করার চেষ্টা চালিয়েছেন? কীসের ইতিহাস? আর কী, পকেটের।

একটু বুঝিয়ে বলা যাক। জামা বা প্যান্টের সাথে জুড়িগাড়ির মতো লেপ্টে থাকা সেলাইকৃত ফোঁকরটির নামই পকেট। আকারে ছোট, যথেষ্ট উপযোগসম্পন্ন এই জিনিসটি ছাড়া আজকের দিনের কেউ পোশাকের কথা ভাবতেও পারবেন না। অথচ এই বস্তুটি এক সময় ছিলই না। অবশ্য তা অনেক আগের কথা। কত আগের? হাজার বছর তো হবেই।

ঠিক কবে কোথায় পকেটের চল শুরু হয়েছে, বলা মুশকিল। তবে বিভিন্ন নথিপত্র ও ছবি ও প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বলছে, জামা বা প্যান্টের সাথে মুফতে পাওয়া পকেটের বয়স কয়েক হাজার বছর। এর সবচেয়ে বড় প্রমাণ হিসেবে গবেষকেরা হাজির করছেন ওজটাল আল্পসে ১৯৯১ সালে পাওয়া একটি মমিকে। ৩৩৫০ থেকে ৩১০৫ খ্রিষ্টপূর্বাব্দ সময়কালে জীবিত থাকা সেই ব্যক্তির মমি প্রত্নতাত্ত্বিকদের কাছে আইসম্যান নামে পরিচিত। ওই মমির সাথে একটি থলে পাওয়া গিয়েছিল, যার মধ্যে ছিল মূল্যবান নানা দ্রব্য। আর থলেটি যুক্ত ছিল তার কোমরবন্ধনিতে।

বুকপকেটে শুধু টাকা–কড়ি কিংবা কাব্য করে বলা ‘জোনাকী পোকা’ নিয়েই আপনি ঘুরছেন না, ইতিহাস নিয়েও ঘুরছেন। ছবি: পেক্সেলস ডট কম

পকেটের বয়স খুঁজতে গেলে এমনকি এর উৎস শব্দের দিকেও তাকানো যেতে পারে। পকেট শব্দটি এসেছে প্রাচীন ফরাসি শব্দ ‘পোক’ থেকে, যার অর্থ থলে।

প্রশ্ন উঠতে পারে থলে আর পকেট কি এক হলো? তাদের বিচ্ছেদ ঘটানোর আগে ভাবুন, পকেটে কী রাখেন? ছোটখাটো প্রয়োজনীয় জিনিসপত্র, টাকা–পয়সা, মোবাইল, চাবি ইত্যাদি তো? হ্যাঁ, এই দ্রব্যাদি রাখার জন্যই ছোট আকৃতির থলে বহন করা হতো। সেই হিসাবে থলেকে বলা যায় পকেটের পূর্বতন, যেমনটা আজকের মানুষের পূর্বতন হলো নিয়েনডার্থেলরা।

তবে আগেকার থলে কিন্তু আজকের মতো জামার সাথে সেলাই করা ছিল না। সেগুলো একেবারেই আলাদা। কোমরবন্ধনী বা এমন কিছু থেকে ঝুলিয়ে রাখা হতো। সে হিসাবে এই পূর্বতনকে অস্বীকার করার ইচ্ছা হলেও পকেটের বয়স যে কয়েক শ বছর, তাতে আপনাকে সম্মতি দিতেই হবে। কারণ, জামার সাথে সেলাই করা পকেটের চল শুরু হয় ১৭ শতক থেকেই।

প্রশ্ন আসতে পারে, কেন থলেকে জামার সাথে সেলাই করতে হলো? বেশ তো চলছিল। হ্যাঁ, প্রাসঙ্গিক প্রশ্ন বটে। উত্তরও বেশ চমকদার। শুধু পকেটমার (নাকি থলে–চোর) থেকে রক্ষা পেতেই এই কৌশল নেওয়া হয়। শুরুতে থলেকে জামার ভেতরে লুকানোর চেষ্টা করা হয়। সেভাবে চলেও বেশ কিছুদিন। নারীদের ক্ষেত্রে গাউন বা ব্লাউজের নিচে, আর পুরুষদের ক্ষেত্রে শার্ট বা কোর্টের নিচে লুকিয়ে ফেলা হয় থলেকে। কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। তখনই আসে সেলাইয়ের কৌশল।

জামা বা প্যান্টের সাথে মুফতে পাওয়া পকেটের বয়স কয়েক হাজার বছর। ছবি: পেক্সেলস ডট কম

কিন্তু পকেট তো সেলাই হলো, তবে তা সমানভাবে নয়। পকেটের ক্ষেত্রে আবার সমান–অসমান প্রসঙ্গ আসছে কীভাবে? সহজ। থলের আবিষ্কার থেকে শুরু করে জামার নিচে থলে লুকানো এই প্রতিটি ক্ষেত্রেই নারীরা ছিল অগ্রবর্তী দলে। থলেতে করে মূল্যবান রত্ন, অলঙ্কার ইত্যাদি বহন শুরু করে প্রথম নারীরাই। পরে এটি পুরুষও বহন করতে থাকে। দুটিকে অবশ্য সেভাবে আলাদা না করে সমসাময়িকই বলা চলে। এমনকি থলে–চোর বা পকেটমারদের দৌরাত্ম থেকে বাঁচতে থলের জামার নিচে লুকিয়ে পড়া পর্যন্ত এ যাত্রা সমানই ছিল বলা চলে। কিন্তু সেলাই যুগে, অর্থাৎ আধুনিক পকেটের জমানা এল শুধু পুরুষদের জন্য। নারীরা গেল বাদ পড়ে। দেখা গেল পুরুষের পোশাকের সাথে পকেট জুড়ে গেলেও নারীরা স্কার্ট বা পেটিকোটের নিচে থলে বহনেই বাধ্য থাকলেন।

পাল্টে গেল পকেটমারের ধরনও। দেখা গেল আগে কোমরে ঝুলতে থাকা থলেটি টান মেরে চম্পট দেওয়া চোরটি এখন কৌশল বদলেছে। তারা ধারালো কিছু দিয়ে হয় পকেটের সেলাই কেটে দিচ্ছে, নয়তো ঝুলতে থাকা থলের তলাটি কেটে মূল্যবান দ্রব্য হাতিয়ে নিচ্ছে। এই অবস্থা থেকে রেহাই পেতে পকেটের নতুন একটি সংস্করণ আবার অন্দরমহলে গিয়ে মুখ লুকাতে শুরু করল। নাম হলো—চোরা পকেট। ৮০–৯০–এর দশকে এই বাংলাদেশেও যারা টেইলরের কাছে শার্ট–প্যান্ট বানাতেন, তাদের মনে থাকার কথা এই চোরা পকেটের কথা।

সে যাই হোক। মানুষ স্থির থাকতে পারে না। তাকে জীবিকার প্রয়োজনেই চলতে–ফিরতে হয়। হাট–বাজারে যেতে হয়। ফলে তাকে সঙ্গে করে নানা প্রয়োজনীয় ও মূল্যবান বস্তু বহন করতে হয়। এসব মূল্যবান বস্তুর ধরনের ওপর নির্ভর করে সময়ের সাথে বদলেছে পকেট বা থলের ধরন ও আকার।

আকারে ছোট, যথেষ্ট উপযোগসম্পন্ন পকেট ছাড়া আজকের দিনের কেউ পোশাকের কথা ভাবতেও পারবেন না। ছবি: পেক্সেলস ডট কম

উদাহরণ হিসেবে বলা যায়। চীনে সপ্তম শতকে ট্যাং সাম্রাজ্যের সময় কাগজের টাকার চল শুরু হলেও এর বিস্তৃতি ঘটে ১১ শতকের পর। এর আগে ধাতব মুদ্রাই ছিল সম্বল। তারও আগে নানা মূল্যবান পাথর–রত্ন ইত্যাদির মাধ্যমেই বিনিময় চলত। ফলে কাগজের মুদ্রা আসার আগ পর্যন্ত মাঝারি থেকে বড় থলে ছাড়া উপায় কী? আবার কাগজের মুদ্রা আসার পর এত বড় থলে দিয়েই বা কী করবে মানুষ।

এমন বিচিত্র নানা প্রয়োজনেই মানুষ নিজের সাথে বহনযোগ্য থলে বা পকেটের ধরন বদলেছে। আর এই ধরন বদলের সরাসরি প্রভাব পড়েছে পোশাকে এবং সেই সূত্রে ফ্যাশনে। আজকের এই এত ধরনের পকেট যে দেখা যায়, তার প্রতিটিরই রয়েছে কোনো না কোনো কার্যকারণ ইতিহাস। ফলে বুকপকেটে শুধু টাকা–কড়ি কিংবা কাব্য করে বলা ‘জোনাকী পোকা’ নিয়েই আপনি ঘুরছেন না, ইতিহাস নিয়েও ঘুরছেন।

তথ্যসূত্র: ভক্স, ফোকওয়্যার, গ্রে জার্নাল, হিস্টোরি ডট কম, কিংঅ্যান্ডঅ্যালেন ডট সিও ডট ইউকে

দেশের স্থাপত্য খাতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ) ২০২৬–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর