ডিজিটাল প্রিন্টের কদর কমেনি

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০১:২৮ পিএম

শাড়ি, শার্ট, ড্রেস, সালোয়ার কামিজ, গাউন, জ্যাকেট এমনকি জুতাতেও গত কয়েক বছর ধরে ডিজিটাল প্রিন্টের বৈচিত্র্যময় নকশা দেখা যাচ্ছে।

ব্লক প্রিন্টে সাধারণত কয়েকটি রং ও নকশা ব্যবহার করা যায়। কিন্তু ডিজিটাল প্রিন্টের মজাটাই হলো, এখানে ইচ্ছেমতো সব ধরনের রং ব্যবহার করা যায়। ফলে একঘেঁয়েমি কেটে যায়।  

প্রযুক্তির বদৌলতে অন্যান্য প্রিন্টের তুলনায় ডিজিটাল প্রিন্টে নকশা ফুটিয়ে তোলা বেশ সহজ। আবার যেহেতু পুরোটাই কম্পিউটারাইজড, ফলে এর ফিনিশিং একদম নিখুঁত হয়। সবমিলিয়ে ডিজিটাল প্রিন্টের কাপড় অনেক বেশি উজ্জ্বল আর প্রাকৃতিক হয়।  

মানুষ বৈচিত্র্য পছন্দ করে; সবার মাঝে থেকেও নিজেকে আলাদাভাবে প্রকাশ করতে চায়। এজন্য কাস্টমাইজড বা গ্রাহকের নিজেদের পছন্দমত নকশার পোশাকের চাহিদা উত্তরোত্তর বাড়ছে।

অনলাইন ফ্যাশন হাউসগুলো এই সুবিধা বেশি দিচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান, উপলক্ষ বা জন্মদিন ইত্যাদিতে ডিজিটাল প্রিন্টযুক্ত নিজের নামের পোশাক থেকে শুরু করে কাস্টমাইজড ব্যাগ, কানের দুল, টিশার্ট খুব চোখে পড়ছে।

প্রযুক্তির বদৌলতে অন্যান্য প্রিন্টের তুলনায় ডিজিটাল প্রিন্টে নকশা ফুটিয়ে তোলা বেশ সহজ। ছবি-ইয়েলো

জ্যামিতিক থেকে ফ্লোরাল: ডিজিটাল প্রিন্টের যতো নকশা

তবে কাস্টমাইজড নকশা আর প্যাটার্নের বাইরেও ডিজিটাল প্রিন্টে কিছু গতানুগতিক প্যাটার্ন সব সময়ই দেখা যায়। পশ্চিমা বিশ্বে বড়দিন, ভালোবাসা দিবস, হ্যালোইন ইত্যাদি ঘিরে যেমন কিছু সিজনাল বা মৌসুমি প্রিন্ট উঠে আসে পোশাকে। উদাহরণ হিসেবে ভালোবাসা দিবসের কথা বলা যায়, যখন টেবিল ক্লথ, বিছানার চাদর, ফার্নিচারের কভার ইত্যাদি সব কিছু হৃদয় আকৃতির প্যাটার্নে ছেয়ে যায়। 

হোম ডেকরে এগিয়ে আছে জ্যামিতিক প্যাটার্ন। বৃত্ত, ত্রিভুজ, ডিম্বাকৃতি, বর্গ এমন নানান আকৃতির জ্যামিতিক প্যাটার্ন যোগ করে ঘরের জন্য রেট্রো লুক আনা যায়। এর বাইরে দাবা খেলার চেকারবোর্ডের প্যাটার্ন ফ্যাশনপ্রেমীদের কাছে সব সময় প্রিয়।

তবে সমসাময়িক প্যাটার্নগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ফ্লোরাল। ডিজিটাল ফ্লোরাল প্যাটার্নের শাড়ি এখন তরুণীদের চাহিদার শীর্ষে। ব্রোকেড, দামাস্ক, শেভরন, ডিৎসি ইত্যাদি প্যাটার্ন নিয়েও কাজ করেন ফ্যাশন ডিজাইনাররা।

বিভিন্ন মোটিফ আর জ্যামিতিক প্যাটার্ন দেখা যায় পোশাকে; ছবি-ইয়েলো কটন, লিনেন, পলিয়েস্টার, ভিসকস, মসলিন, টাঙ্গাইল সিল্ক এমনকি লেদারে ডিজিটাল প্রিন্ট করানো যায়। এটা এই নকশার একটা বড় প্লাস পয়েন্ট।

ডিজিটাল প্রিন্টের ছড়াছড়ি

ডিজিটাল প্রিন্ট নিয়ে আগে থেকেই সরব দেশের পোশাক ব্যান্ডগুলো।

দেশের প্রথম সারিতে থাকা ফ্যাশন ব্র্যান্ডগুলোর অন্যতম ইয়েলোতে গিয়ে দেখা গেল ডিজিটাল প্রিন্টেড থ্রিপিসের চোখজুড়ানো কালেকশন। হালকা নীল, ধূসর, গোলাপি, সাদা, বেইজ রংগুলোর মধ্যে যেমন প্রিন্ট করা ছিল, তেমনি ছিল এমব্রয়ডারি করা গাঢ়রঙা ডিজিটাল প্রিন্টেড লন। ফিরোজা, গাঢ় নীল, অলিভ গ্রিন রঙের লনগুলোর সালোয়ার একই রঙের হলেও ওড়নায় ছিল চোখধাঁধানো ডিজিটাল প্রিন্টের কাজ। এছাড়াও ছেলেদের পোশাকের মধ্যে ছিল মার্ভেলের অ্যাভেঞ্জারস থিমের ডিজিটাল প্রিন্টেড পোলো টিশার্ট।

বাচ্চাদের পোশাকগুলোতেও দেখা মিলেছে মজার সব প্রিন্টের। ফ্রোজেন, স্পাইডারম্যান, ডিজনি প্রিন্সেস ইত্যাদি থিম দেখা গেছে ছোটমনিদের টপস আর টিশার্টে।

ডিজিটাল প্রিন্টের পোশাকের সাথে অনুষঙ্গ হবে একদম সাধারণ। ছবি-ইয়েলো বাড়াবাড়ি নয় অনুষঙ্গে 

ডিজিটাল প্রিন্টের পোশাক নিজেই এতো বেশি ‘ভাইব্রেন্ট’ যে এর সাথে অনুষঙ্গ হওয়া উচিত একদম সাধারণ। যেমন-ডিজিটাল প্রিন্টের শাড়ি পরলে এর সাথে ব্লাউজটা পরা উচিত সলিড কালারের। গলার নেকপিস, কানের দুল, হাতে ধরে রাখা ব্যাগ সবকিছুই হতে হবে একটি রঙের।

তথ্যসূত্র- ক্যানভাস এটসেট্রা 

 

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
দেশে পায়ে চালিত রিকশা বা প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা, সাধারণ মানুষের জন্য নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের...
কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর