ভ্রমণে কেমন পোশাক পরবেন?

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

সেপ্টেম্বর প্রায় শেষ হয়ে এলো। অক্টোবর আসতে আসতে গরমটাও কমে আসবে। ঘোরাঘুরির জন্য কিন্তু এই সময়টা বেশ উপযুক্ত। তবে ভ্রমণের গন্তব্য যা-ই হোক, আবহাওয়া বুঝে পোশাক নির্বাচন করা খুবই জরুরি। নাহলে ভ্রমণের সমস্ত আনন্দই মাটি! জেনে নিন এ সময়ে পোশাক নির্বাচনে যেসব বিবেচনায় রাখবেন, তা নিয়ে।

আরামের কথা সবার আগে   
ভ্রমণের পোশাক নির্বাচনের সময় এমন পোশাক নির্বাচন করতে হবে, যা পরে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যায়। খুব ফিটিং, জমকালো আর ভারী পোশাক ভ্রমণে এড়িয়ে যেতে হবে। অতিরিক্ত নকশাদার পোশাক পরলে কিংবা পোশাকে লেয়ার বেশি থাকলে, অথবা ফেব্রিক যদি ভারি হয় সেক্ষেত্রে আরাম নষ্ট হতে পারে। উল্টো ভ্রমণ অস্বস্তিকর হয়ে উঠবে। 
সমুদ্র ভ্রমণের ক্ষেত্রে মিডি ড্রেস দারুণ মানানসই। সালোয়ার কামিজ বা কুর্তির পাশাপাশি হালের ক্রপটপ, জাম্পস্যুট, ফ্লোয়ি ড্রেস, র‍্যাপ ড্রেস, কাফতানও ভ্রমণের জন্য বেশ উপযুক্ত। এসব পোশাক একই সঙ্গে ঢিলেঢালা, আরামদায়ক ও ফ্যাশনেবল।

ফেব্রিক কেমন জানা জরুরি
সুতি, লিনেন এবং ভিসকস, এই তিন ধরনের ফেব্রিক ভ্রমণের সময় অনায়াসে পরতে পারবেন। হালকা এবং বাতাস চলাচলে কোনো রকম বাধা দেয় না বলে যেকোনো ঋতুতে এই ম্যাটারিয়ালের পোশাক অত্যন্ত উপযোগী। 
তবে ঘাম শোষণ করতে পারে বলে সুতি কাপড় সব সময়ই ফেব্রিক হিসেবে সবচেয়ে আরামদায়ক। তবে সুতি আর লিনেন কাপড়ে বেশ সহজেই ভাঁজ পড়ে যায়। সাথে আয়রন না থাকলে লাগেজ থেকে বের করে পরবর্তীতে পরার সময় বিড়ম্বনায় পড়তে হতে পারে। জর্জেট, ধুপিয়ান, শিফন, ক্রেপ সিল্ক প্রভৃতি ম্যাটারিয়ালের পোশাকও ভ্রমণে সব সময় পরার জন্য উপযুক্ত।

উজ্জ্বল রঙের প্রাধান্য  
ভ্রমণে গেলে সুন্দর সুন্দর ছবি তো তুলতেই হবে। এসময় কালো, ধূসর, বাদামি ইত্যাদি রঙ খুব একটা মানাবে না। সমুদ্রের নীল বা বনানীর সবুজে নিজেকে প্রাণবন্ত হয়ে তুলে ধরতে চাইলে ভ্রমণের জন্য পোশাক নির্বাচন করুন উজ্জ্বল রঙের।
কমলা, হলুদ, বেগুনি, গোলাপি থেকে শুরু করে প্যাস্টেল, পিচ, জলপাই সবুজ, ল্যাভেন্ডার, নিয়নের বিভিন্ন শেড দারুণ মানাবে। চাইলে সাদার স্নিগ্ধতায়ও সেজে উঠতে পারেন।

পোশাকের পাশাপাশি সানগ্লাস এবং আরামদায়ক জুতা নিতে ভুলবেন না যেন। আর বৃষ্টির মুডের যেহেতু ঠিক নেই, তাই ছাতা, টুপি, রেইনকোট প্রভৃতিও ভ্রমণে রাখুন সঙ্গেই।

প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
লোডিং...

এলাকার খবর