আধুনিক ডিজনি রাজকন্যা রূপে হাজির হলেন আলিয়া ভাট

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম

আলিয়া ভাট একটি গহনা ব্র্যান্ডের জন্য তার সর্বশেষ ফটোশুটে সহজেই তার ভেতরের বেলেকে (ডিজনি প্রিন্সেস) ফুটিয়ে তুলেছেন। দেখে মনে হচ্ছে, যেন তিনি সরাসরি কোনো রূপকথা থেকে বেরিয়ে এসেছেন। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী একাধিক মন্ত্রমুগ্ধকর পোশাকে সবার নজর কেড়েছেন। চকচকে সোনালি গাউনে ফুটে উঠেছেন ডিজনি প্রিন্সেসের সৌন্দর্য।

তার অন্য একটি লুকে, মোহনীয় সোনালি গাউন পরেছেন তিনি। যা সত্যিই জাদুকরী। এই সাজ-পোশাক যে কাউকেই বিস্মিত করবে। চলুন তার লুকটি বিশ্লেষণ করা যাক। সেই সাথে কিছু স্টাইল সংগ্রহ করা যাক, যা হতে পারে আপনার অনুপ্রেরণার অংশ।

চকচকে সোনালি গাউনে ফুটে উঠেছেন ডিজনি প্রিন্সেসের সৌন্দর্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে

মঙ্গলবার, সেলিব্রিটি স্টাইলিস্ট রিয়া কাপুর ইনস্টাগ্রামে আলিয়ার সর্বশেষ ফটোশুটের একটি ঝলক শেয়ার করেছেন। যেখানে তিনি গ্ল্যামারাস ছবিগুলোর একটি সংগ্রহ ভক্তদের উপহার দিয়েছেন। তিনি পোস্টটিতে ক্যাপশন দিয়েছেন, ‘নিউ ওয়ার্ক উইথ এঞ্জেল@aliabhatt এর সাথে @malabargoldanddiamonds এর জন্য’। ছবিগুলোতে আলিয়া রাজকন্যার মূর্ত প্রতীক হয়ে উঠেছে। তিনি বিভিন্ন পোশাকে বেশ মার্জিতভাবেই পোজ দিয়েছেন।

তার সোনালি গাউনের মুহূর্তটি ফ্যাশনের পরিপূর্ণতা ছাড়া কিছুই নয়। ডুও আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইন করা এই কাস্টম পোশাকটি চকচকে এক-কাঁধের সিলুয়েট দিয়ে তৈরি। যেখানে ফুটে উঠেছে সোনালি হাতের কাজ, জরি এমব্রয়ডারি এবং নাজুক সিকুইন ডিটেইলিং। ড্রামাটিক সিল্ক স্কার্ট, নিচের দিকে আলট্রা-ফ্লেয়ারড, গ্ল্যামারের ছোঁয়া যোগ করেছে। যা তাঁকে আধুনিক বেলে (ডিজনি প্রিন্সেস) হিসেবে রূপান্তরিত করেছে।

এই কাস্টম পোশাকটি চকচকে এক-কাঁধের সিলুয়েট দিয়ে তৈরি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

আলিয়া গাউনটি ঝলমলে ডায়মন্ড ড্রপ ইয়াররিংস, ম্যাচিং নেকলেস এবং ডেলিকেট ব্রেসলেট দিয়ে পেয়ার করেছেন। পোশাকের পাশাপাশি মেকআপ আর্টিস্ট পুনীত সাইনি একটি নিখুঁত বিউটি লুক তৈরি করেছেন। যা  তিনি সফট নুড আইশ্যাডো, স্মাজড আইলাইনার, বোল্ড ব্রো, ভলিউমিনাস ল্যাশেস এবং একটি ডিউই, লুমিনাস কমপ্লেকশন, নুড লিপস্টিক দিয়ে সম্পন্ন করেছেন। হেয়ার স্টাইলার অমিত ঠাকুর তাঁর চুলে করেছে স্লিক চিক বেণী স্টাইল, যা পুরোপুরি রূপকথার বেলেকে ফুটিতে তুলেছে।

আলিয়ার এই ছবিগুলোকে প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা। একজন ভক্ত উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘আলিয়া প্রতিটি লুকে অবিশ্বাস্য’। অন্যজন তাকে সিন্ডারেলা’র সাথে তুলনা করেছেন। আরও অনেকেই তাঁর রাজকীয় চেহারায় মুগ্ধ হয়েছেন। পোস্টটি ফায়ার এবং হার্ট ইমোজি দিয়ে ভরা ছিল।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর