৬৩.৭৬ ক্যারেট রুবেলাইট নেকলেসে নজর কাড়লেন দীপিকা পাডুকোন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম

২০২২ সাল থেকে দুবাইয়ের জুয়েরারি ব্র্যান্ড কার্টিয়ারের গ্লোবার অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন দীপিকা পাডুকোন। সম্প্রতি প্রতিষ্ঠানটির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে চোকধাঁধানো নেকলেস পরে হাজির হন ভারতীয় এই অভিনেত্রী। ৬৩.৭৬ ক্যারেট রুবেলাইট খচিত নেকলেসে সবার নজর কাড়ে দীপিকা।

দীপিকা যে চ্রাইসিস নেকলেস পরেছিলেন, এটি কার্টিয়ারের ফাওনা সংগ্রহকে নতুনভাবে তুলে ধরেছে। এই নেকলেসে প্রাকৃতিক রঙের মিশ্রণ দেখা যায়। যেখানে লাল, সবুজ এবং কালো রঙের সমন্বয় ঘটানো হয়েছে। যা গহনা শিল্পের জন্য পরিচিত রঙ। কার্টিয়ার এই নেকলেস ডিজাইনে প্রজাপতির ডানার সৌন্দর্য থেকে অনুপ্রেরণা নিয়েছে। দীপিকা ইনস্টাগ্রামে তাঁর ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘আমার বন্ধুদের সাথে@কার্টিয়ারে একটি দুর্দান্ত সন্ধ্যা।’

স্মোকি আই মেকআপ তাঁর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

নেকলেসটিতে চ্যালসেডনি বিড ব্যবহার করা হয়েছে, যার সতেজতা মনোক্রোম প্যাটার্নগুলোর সাথে সুন্দরভাবে মিশে গেছে। তবে এই নেকলেসের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ৬৩.৭৬ ক্যারেট রুবেলাইট জেমস্টোন। যা পুরো ডিজাইনটিকে পরিপূর্ণতা দিয়েছে। নেকলেসটির সাদা-কালো নকশা প্রজাপতির ডানার অনুপ্রেরণায় তৈরি, যা কার্টিয়ারের প্রিয় ডিজাইনগুলোর একটি।

দীপিকার স্টাইলার হিসেবে ছিলেন সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট শালীনা নাথানি। এ সময় তিনি পরেছিলেন একটি কাস্টম গাউন, যা ডিজাইন করেছেন জেড বাই মনিকা ও করিশমা। কালো, বড় স্লিভ এবং রাফল ডিটেইলিংসহ সুইটহার্ট গাউনটি নেকলেসটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে পোশাকে।

দীপিকার গ্ল্যামার ছিল সত্যিই চোখধাঁধানো। ছবি: ইনস্টাগ্রাম থেকে

দীপিকার গ্ল্যামার ছিল সত্যিই চোখধাঁধানো। তার স্মোকি আই মেকআপ এবং সান-কিসড মেকআপ তাঁর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণে। দীপিকার চুল স্লিক বান স্টাইলে সাজানো ছিল, যা একটি কালো রিবন দিয়ে বাঁধা ছিল। দীপিকার মেকআপ করেছেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অনিল সি এবং চুল সাজিয়েছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট গ্যাব্রিয়েল জর্জিয়ো। দীপিকার মুগ্ধকর আভা ক্যামেরাবন্দি করেছিলেন ফটোগ্রাফার বৈশ্নব প্রভীন।

এই মাস্টারপিস নেকলেসটির মূল্য কত, তা অনুমান করা কঠিন। তবে এটা নিশ্চিত যে এটি নিঃসন্দেহে সস্তা নয়। দীপিকার এই বিশেষ গয়না এই অনুষ্ঠানের জন্য একদম ঠিকঠাক ছিল। যা তাকে প্রশংসায় ভাসিয়েছে।

তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ, নিউজ১৮

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর