ঈদে শুধু সাজ-পোশাক নয়, নজর দিন অ্যাকসেসরিজেও

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৬:০০ পিএম

ঈদ মানে শুধু নতুন পোশাক নয়। সেই সাথে প্রয়োজন সঠিক অ্যাকসেসরিজও। তা না হলে, পূর্ণতা পাবে না ঈদের সাজ পোশাক। আপনার সাজ-পোশাকের পাশাপাশি নজর দিতে হবে গহনা, ব্যাগ, জুতো, ও অন্যান্য অ্যাকসেসরিজে। ঈদে কিভাবে আপনার সাজে স্টাইল যোগ করবেন, তা জেনে নিন।

এই ঈদে আপনি ঐতিহ্য ও ব্যক্তিগত স্টাইলের মিশেলে লুকটি তৈরি করতে পারেন। পোশাকটি যতই সুন্দর হোক না কেন, সঠিক অ্যাকসেসরিজ আপনার সাজে এক নতুন প্রাণ যোগ করতে পারে। যদি আপনি ঐতিহ্যবাহী পোশাক পরতে চান বা ফিউশন স্টাইল করেন, তবে সাজে এক্সট্রা স্পার্কল দরকার। তা যোগ করবে এই স্টেটমেন্ট অ্যাকসেসরিজ।

গহনা

মেয়েদের ঈদের সাজের মূল আকর্ষণ হলো গহনা। কানের দুল, পোলকি ও কুন্দন গহনা এগুলো শারারা, লেহেঙ্গা বা অনারকিলের সাথে দারুণ মানাবে। আপনি যদি খুব সাধারণ লুক পছন্দ করেন, তবে সোনালী ছোট গহনা, হার বা আংটি আপনার সাজে কিছুটা ঝলক আনবে। লন বা থ্রিপিসে সাথে পরতে পারেন বড় কোনো কানের দুল বা ঝুমকা।

হাতে স্টাইল

সাজ পোশাকের পাশাপাশি খেয়াল রাখতে হবে হাতের স্টাইলও। পরতে পারেন কাচের ব্যাঙ্গলস, চাঙ্কি কাদা বা পেইরল কফ। যদি পোশাকটিতে ভারী এমব্রয়ডারি থাকে, তাহলে অতিরিক্ত গহনা না পরাই ভালো। শাড়ির সঙ্গে চিকন চুড়ি বা বালা বেছে নিতে পারেন।

ক্লাচ

ব্যাগ যে শুধু কাজের জন্য সাথে রাখবেন এমন নয়, এটি আপনার সাজের অংশ। সাধারণ ব্যাগের বদলে এমন একটি ক্লাচ বেছে নিন যা সাজে নতুনত্ব আনবে। ভারী পোশাক হলে নিতে পারেন বটুয়া। এতে আপনার সাজ পোশাকে ঐতিহ্যবাহী স্পর্শ যোগ করবে। থ্রিপিস বা শাড়ির সঙ্গে রাখতে পারেন ছোট পার্স।

জুতা

পোশাকের সঙ্গে মানানসই জুতা বেছে নেওয়ার বিকল্প নেই। সুন্দর লন বা সালোয়ার কামিজের সঙ্গে যদি ফ্লিপফ্লপ পরেন, তবে পুরো সাজের সৌন্দর্য হারিয়ে যাবে। ঈদে স্টাইলিশ এবং আরামদায়ক জুতো বেছে নিন। যা শুধু আপনার সাজ পোশাকের পূর্ণতা দেবে না, উৎসব উপভোগ করতে সাহায্য করবে। বাইরে বের হলে আরামদায়ক জুতা মাস্ট।

হেয়ার অ্যাকসেসরিজ

আপনি যদি চুল খোলা রাখতে চান, তবে হেয়ারপিন পরতে পারেন। যদি আপনি একটু বেশি স্টাইলিশ হতে চান, বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড বা ক্লিপ বেভে নিতে পারেন। ঈদের দিন কোনো নিমন্ত্রণে গেলে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন ববি পিন সেট, ফুলের হেয়ার কম্ব, পার্ল বা ওপালের হেয়ার কম্ব। নিমিশেই আপনাকে দেবে রাজকীয় লুক।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর