গরমের স্টাইলিশ থাকতে চান? বেছে নিন ডেনিম

গরম মানেই ভারী পোশাকের বিদায়। আর সময় এখন হালকা স্টাইলিশ পোশাকের। স্টাইলের কথা বলতে গেলে ডেনিম ছাড়া কি চলে?

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ পিএম

সময়ের সঙ্গে বদলায় ফ্যাশন। সেই বদলের হাওয়ায় এবার ফিরেছে পুরোনো দিনের কিছু পরিচিত জিন্স ট্রেন্ড। স্কিনি, বুটকাট, কাপ্রি—নস্টালজিয়া যেন দখল নিয়েছে বসন্তের স্টাইল দুনিয়া। আপনার আলমারিতে হয়তো আছে এই ট্রেন্ডের কোনো না কোনো ছোঁয়া। দেখে নিন, কোন কোন জিন্স এখন ফ্যাশনে চলতি।

বুটকাট জিন্স: র‌্যাম্প থেকে রাস্তায়
সুন্দর ফিটিং, আর নিচের দিকে একটু ফ্লেয়ারড—এই ডিজাইনটাই এখন জনপ্রিয়তার শীর্ষে। সুপারবোলের মঞ্চে কেনড্রিক লামারের পরা বুটকাট জিন্স দেখে হুট করেই এর প্রতি আগ্রহ বেড়ে গেছে ফ্যাশনপ্রেমীদের। পয়েন্টেড হিলের সঙ্গে বেশ মানিয়ে যায় এই স্টাইল।

স্কিনি জিন্স: পুরোনো প্রেম ফিরে এল
একসময় স্কিনি জিন্স ছিল ট্রেন্ডের শীর্ষে, তারপর এল ঢিলেঢালা ওয়াইড-লেগের যুগ। তবে ফ্যাশন তো চক্রাকারে ঘুরে ফিরে আসে। স্কিনি জিন্সও তাই ফিরছে নতুনভাবে। বড় সাইজের টপ হোক বা ফিটেড টি-শার্ট, সবকিছুর সঙ্গেই মানিয়ে যায় এই জিন্স।

ওভারসাইজড জিন্স: ঢিলেঢালা, কিন্তু স্টাইলিশ
সাধারণ ব্যাগি জিন্সের দিন ফুরিয়েছে। এবার আসছে একটু স্ট্রাকচারড ওভারসাইজড জিন্স। ভলিউম থাকলেও গড়নে থাকবে শার্পনেস। স্টাইলিশ হতে চাইলে চোখ বন্ধ করে বেছে নেওয়া যায়।

কাপ্রি জিন্স: ক্যাজুয়ালে ঠিকঠাক
গোড়ালির একটু ওপরে শেষ হওয়া কাপ্রি জিন্স কয়েক বছর আগেই ট্রেন্ডে ফিরেছে। এবার সেই জনপ্রিয়তাকে আরও এগিয়ে নিচ্ছে ডেনিম কাপ্রি। গরমের দিনে আরামদায়ক এবং স্টাইলিশ, দুই-ই। ক্যাজুয়ালে দারুণ মানিয়ে যায় এই জিন্স।

ডার্ক ওয়াশ জিন্স: অফিসেও ফ্যাশন
সাধারণ ব্লু ডেনিমের বদলে গাঢ় ইন্ডিগো রঙের জিন্স এখন আলোচনায়। শুধু ক্যাজুয়াল নয়, একটু গুছিয়ে পরলে অফিস কিংবা নৈশভোজেও দিব্যি চলে যায় এই ট্রেন্ডি জিন্স।

ওয়াইড-লেগ জিন্স: ফ্লেয়ারড না, তবে ঢিলেঢালা
একসময় ওয়াইড-লেগ মানেই ছিল হাঁটুর নিচ থেকে বাড়তি ফ্লেয়ার। কিন্তু এবার সেটা আসছে একটু ভিন্নভাবে। একেবারে কোমর থেকেই ঢিলেঢালা। ট্রেন্ডি এবং পরতে স্বাচ্ছন্দ্যদায়ক। দুটোই একসঙ্গে পাওয়া যাবে এতে।

কফড জিন্স: ছোট-বড় দুভাবেই স্টাইল
পায়ের কাছে মোটা ভাঁজ করা কফড ডেনিম জনপ্রিয় হয়ে উঠেছে তরুণদের মধ্যে। হাঁটুর একটু ওপরে ক্রপড হোক বা একেবারে পায়ের নিচে গড়িয়ে পড়া লম্বা স্টাইল। দুইভাবেই চলছে কফড ডেনিমের জাদু।

ফ্যাশনের রঙ বদলায়, কিন্তু ডেনিমের প্রতি ভালোবাসা চিরন্তন। এবার সেই ভালোবাসাতেই যোগ হয়েছে পুরোনো দিনের ট্রেন্ডের নতুন মোড়। দেখে নিন, আপনার পছন্দের জিন্স কোনটি।

তথ্যসূত্র: ইনস্টাইল

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর