ইউরোপের নামীদামি ব্র্যান্ডের ব্যাগ কোথায় তৈরি, জানেন?

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এক নতুন আলোচনার ঝড়। নামীদামি বিলাসবহুল ব্র্যান্ডের ব্যাগ বানানো হচ্ছে চীনের অচেনা, অজানা কারখানায়। তাও আবার একেবারে হুবহু আসলের মতো। দেখতে যেমন, ধরতেও তেমন, এমনকি প্যাকেট আর মোড়কও একেবারে মূল ব্যাগের মতো।

প্রশ্ন হচ্ছে, এসব কি সত্যিই নকল? নাকি লুকিয়ে অন্য কোনো বাস্তবতা?

আজকের সময়ে কে কী পরছে, কে কী ব্যবহার করছে, তা যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেখানে দেখা উচিৎ ছিল কে, কেমন মানুষ। সামাজিক মাধ্যমে ছবি না দিলে আজকাল কিছুই যেন ঘটেছে বলে ধরাই হয় না। এই ব্যাগ-কাণ্ড আসলে সেই দেখনদার সমাজেরই এক আয়না। একটা ব্যাগ কেবল ব্যাগ নয়, এটা একটা চিহ্ন, ‘নিজেকে অন্য থেকে বড় দেখানোর’। এটি তারই বার্তা দেয়।

অনেকেই মনে করেন, নামি ব্র্যান্ডের ব্যাগ মানেই তা বানানো হয় ফ্রান্স বা ইটালির কারিগরের হাতে। বাস্তবে ব্যাপারটা এতটা সহজ নয়। ব্যাগের কাঁচামাল থেকে শুরু করে অনেক ধাপ-ই হয় চীনে। পরে সেটি পাঠানো হয় ইউরোপে। সেখানে শুধু কিছুটা হাত লাগিয়ে দিয়ে বসিয়ে দেওয়া হয় ‘ফ্রান্সে তৈরি’ কিংবা ‘ইটালিতে তৈরি’ লেখা।

এই নিয়মটা ইউরোপে বৈধ। কারণ শেষ ধাপ যদি ইউরোপে হয়, তাহলে সেই দেশের নামেই সিল মারা যায়।

চীনের অনেক শ্রমিক এখন নিজেদের বানানো ব্যাগের ভিডিও প্রকাশ করছে। তারা দেখাচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে ব্যাগ, কোথা থেকে আসছে জিপার, কীভাবে বসানো হচ্ছে লোগো। অনেক সময় আসল ব্র্যান্ডের ফেলে দেওয়া অতিরিক্ত কাপড় দিয়েই তৈরি হচ্ছে ব্যাগ।

ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত। যে ব্যাগের জন্য লাখ লাখ টাকা খরচ করছেন, সেটি কি সত্যিই আসল?

আজকাল যদি কেউ খারাপ মানের নকল ব্যাগ হাতে ঘুরে বেড়ায়। তবে তা সামাজিক মাধ্যমে খুব সহজেই ধরা পড়ে যায়। অনেকে আবার শিকার হন উপহাসের। তবে এমনও নকল আছে যা এত নিখুঁত, আসল আর নকল আলাদা করা কঠিন। তাই নকলের বাজারে চাহিদাও কম নয়। যেটাকে বলা হচ্ছে ফ্যাশনের ধোঁকা।

একদিকে যখন অনেকে বড় বড় লোগো ঝুলিয়ে ঘুরছেন। তখন কিছু মানুষ নিচ্ছেন অন্য রাস্তা। যেখানে নেই কোনো লোগো, নেই বাহুল্য। আছে শুধু সূক্ষ্ম কাজ আর ভালো মানের উপাদান। এই ধারাকে বলা হয় ‘কোয়ায়েট লাক্সারি’। যারা বোঝে, তারা বোঝে, এমন একটি ভাব। গোপনে থাকাটাই যেন এখানে গর্বের বিষয়।

চীনের এই ভাইরাল ব্যাগ-কাণ্ড কেবল একটি ফ্যাশনের বিষয় নয়, এটি আমাদের সমাজের ভাবনার আয়না। আমরা আজ এমন এক সময়ে বাস করছি, যেখানে ‘দেখাতে পারা’টাই বড় কথা। কে কতটা সুন্দর, দামি জিনিস পরছে—তা যেন সত্যিকারের মূল্যবোধকেও ছাপিয়ে যাচ্ছে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর