কারিশমা কাপুরের গ্রীষ্মের সাজে নান্দনিকতার ছোঁয়া

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পিএম

গ্রীষ্ম মানেই হালকা পোশাক, উজ্জ্বল রঙ আর স্বচ্ছন্দ সাজ। আর সেই সাজকেই দারুণভাবে ফুটিয়ে তুললেন কারিশমা কাপুর। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে দেখা গেল তাঁকে একেবারে আলাদা এক লুকে। সবুজ হাতে বোনা পোশাকে, যা ডিজাইন করেছেন ডিজাইনার লেবেল আনাভিলা।

‘সামার ভাইবস’ নাম দিয়ে ইনস্টাগ্রামে নিজের লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কখনো হলুদ ট্যাক্সির পাশে দাঁড়িয়ে, কখনো বা হাতে সবুজ জুসের গ্লাস। সবই করছেন পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে।

কী ছিল কারিশমার এই গ্রীষ্মের সাজে?

কারিশমা কাপুর দারুণভাবে ফুটিয়ে তুলেছেন সামার ভাইব। ছবি: ইনস্টাগ্রাম থেকে

লেমন লিফ জ্যাকেট

উজ্জ্বল সবুজ রঙের এই জ্যাকেটটি তৈরি হয়েছে হাতে বোনা সিল্ক সাটিনে। গায়ে ফুলের প্যাটার্নে কুইল্টিং। ক্লাসিক এ-লাইন কাটের এই পোশাকটি আধুনিক কোটের আদলে বানানো। পরতেও যেমন আরামদায়ক, দেখতেও ঝকঝকে।

জিঙ্কি শার্ট

হাতে বোনা খাদি সিল্কের এই শার্টটি যেন ফুলের বাগান নিজের মধ্যে ধরে রেখেছে। জলরঙে আঁকা ফুলের নকশা যুক্ত এই শার্ট গ্রীষ্মের দিনে হালকা পরার জন্য আদর্শ।

লেমন লিফ স্কার্ট

জ্যাকেটের সঙ্গে মানানসই এই স্কার্টটিও একই কাপড়ে তৈরি। বলুন স্টাইলের হালকা ফোলানো কাট স্কার্টটিকে দিয়েছে এক আধুনিক ছোঁয়া।
পোশাকের প্রতিটি অংশই আলাদাভাবে স্টাইল করা যায়। যেমন স্কার্টের সঙ্গে ওভারসাইজ সাদা শার্ট বা ক্রপ টপ। শার্টটি পরা যায় টেইপার্ড প্যান্টের সঙ্গেও। আর জ্যাকেটটি আপনি পরে নিতে পারেন সাদা জাম্পস্যুটের ওপর।

কেমন জুয়েলারি

অ্যাকসেসরিজে ছিল ‘ট্রাইব আম্রাপালি’-এর জুয়েলারি। দুল আর হাত ভর্তি স্ট্যাকেবল ব্রেসলেট। সব মিলিয়ে এক ঝলমলে গ্রীষ্মের সাজ।

কারিশমা কাপুর যেন প্রমাণ করে দিলেন, চিরাচরিত স্টাইল আর গ্রীষ্মের হালকা ভাব একসঙ্গে মিলিয়েও তৈরি করা যায়। খুব সহজেই কারিশমা তৈরি করলেন নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্ট।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর