টি-রেক্সের চামড়ার ব্যাগ, ভবিষ্যতের বিলাসিতা কি এমনই হবে?

আপডেট : ০৬ মে ২০২৫, ০৬:০০ পিএম

কল্পনা করুন, আপনার হাতে থাকা ব্যাগটি তৈরি হয়েছে একেবারে ডাইনোসরের চামড়া দিয়ে। শুনতে অবাক লাগলেও, এমনই কিছু করার পরিকল্পনা করছে একদল বিজ্ঞানী ও ফ্যাশন উদ্যোক্তা। তারা বলছেন, বিলুপ্ত ডাইনোসর টি-রেক্সের জীবাশ্ম থেকে পাওয়া উপাদান ব্যবহার করে বানানো হবে ‘ল্যাব-গ্রোড লেদার’। আর সেই চামড়াতেই তৈরি হবে ক্লাচ, টোট বা হ্যান্ডব্যাগ।

কেমন হবে এই চামড়া?

এই চামড়া তৈরি হবে ল্যাবে। মানে কোনো প্রাণী না মেরেই বানানো যাবে লেদার। তারা বলছেন, এটি হবে পরিবেশবান্ধব এবং নির্মমতাহীন (ক্রুয়েলটি-ফ্রি)। গবেষকেরা টি-রেক্সের হাড় থেকে পাওয়া কোলাজেন নামের প্রোটিনের ওপর ভিত্তি করে কৃত্রিমভাবে এই চামড়া তৈরি করবেন।

আসল ডাইনোসরের চামড়া নয়

তবে অনেক বিজ্ঞানী এই প্রকল্প নিয়ে সন্দিহান। কারণ তারা বলছেন, এখন পর্যন্ত টি-রেক্সের আসল চামড়ার ডিএনএ পাওয়া যায়নি। শুধু হাড়ে কোলাজেন পাওয়া গেছে। আর লেদার তো তৈরি হয় চামড়া থেকে, হাড় থেকে নয়। তাই এটিকে পুরোপুরি আসল ডাইনোসরের চামড়া বলা যাচ্ছে না।

দাম কত হতে পারে?

যদি এই ব্যাগ বাজারে আসে, তা হলে দাম যে আকাশছোঁয়া হবে, তা বলাই বাহুল্য। প্রাণীর চামড়ার ব্যাগ বরাবরই বিলাসবহুল পণ্যের তালিকায় থাকে। যেমন, হার্মেসের একটি হিমালয়ান কুমিরের ব্যাগ বিক্রি হয়েছিল প্রায় ২ কোটি ৮০ লাখ টাকায়। গুচির একটি অ্যালিগেটর লেদার ব্যাগের দাম ২১ লাখ টাকা, লুই ভুঁতোর উটপাখির চামড়ার ব্যাগ বিক্রি হয় ১১ লাখ টাকারও বেশি দামে।

এখন অনেক ব্র্যান্ডই চামড়া বর্জন করছে

পশুর চামড়ার ব্যবহার নিয়ে এখন সারা বিশ্বেই সমালোচনা চলছে। পরিবেশ এবং প্রাণীকল্যাণের দিক ভেবে শ্যানেল, হুগো বস, ভিক্টোরিয়া বেকহ্যাম, মালবেরি’র মতো বড় ব্র্যান্ডেরা এখন আর এক্সোটিক লেদার ব্যবহার করছে না। এটা শুধু একটা ব্যাগ নয়। এক নতুন যুগের সম্ভাবনার ইঙ্গিত। 

শুধু ফ্যাশন নয়, গাড়ির জগতেও ঢুকতে পারে এই লেদার

এই টি-রেক্স লেদার যদি একসময় বড় আকারে উৎপাদন করা সম্ভব হয়, তাহলে তা শুধু ফ্যাশন দুনিয়ায় নয়, অটোমোটিভ বা গাড়ি শিল্পেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। এমনটাই ধারণা করছেন ভিএমএলের গ্লোবাল চিফ ক্রিয়েটিভ অফিসার (ইনোভেশন ও ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা) বাস করস্টেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘টি-রেক্স লেদারের মাধ্যমে আমরা আগেও ভবিষ্যতের বিলাসবহুল উপকরণ তৈরি করছি।’

এদিকে গবেষক কনন বলেন, ‘এই প্রকল্পের মূল বিষয়টা হলো যে একেবারে নতুন ধরনের উপকরণ তৈরি করা সম্ভব। যা আগে কখনোই দেখা যায়নি। একই পদ্ধতি ব্যবহার করে ভবিষ্যতে আরও মজবুত, কোনো অভিনব বৈশিষ্ট্যযুক্ত উপকরণও বানানো যেতে পারে।’

তথ্যসূত্র: এনবিসি নিউজ, নিউওয়ার্ক পোষ্ট, টাইমস নাউ

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর