কানে কালো গাউনে ঐশ্বরিয়া, পরেছিলেন বেনারসি শাড়িও

আপডেট : ২৩ মে ২০২৫, ০৯:১৪ পিএম

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচা মানেই তারকাদের ঝলক আর ফ্যাশনের ঝলকানি। এবারের উৎসবেও ব্যতিক্রম নয়। বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের দ্বিতীয় দিনের লুক যেন সরাসরি ফিরিয়ে নিয়ে গেল পুরনো হলিউডের গ্ল্যামারাস যুগে। প্রথম দিন ঐশ্বরিয়া হাজির হয়েছিলেন মনীষ মালহোত্রার বেনারশি শাড়িতে।

প্রথম দিনই ঐতিহ্য আর কারুশিল্পের মুগ্ধতা ছড়িয়ে দেন তিনি। দ্বিতীয় দিনে তিনি বেছে নিয়েছেন ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তর তৈরি একটি কালো গাউন। গাউনের ডিজাইন ছিল স্লিক এবং শরীরঘেঁষা, গলায় হালকা গোলাকৃতি কাট। লুকটিকে আরও আকর্ষণীয় করেছে একটি লম্বা সিলভার কোট, যার সূক্ষ্ম কাজের সঙ্গে মিলেছে গাউনের কারুকাজ।

নেই গয়নার কোনো ঝলকানি তবুও গ্ল্যামার ছড়িয়েছেন উৎসবে। ছবি: এক্স হ্যান্ডেল থেকে

গহনাও ছিল চোখে পড়ার মতো। আগের দিনের ভারী রুবির গহনার বদলে, এবার কানে ছিল ছোট্ট একজোড়া দুল। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। আর এক পাশে নামানো ঢেউখেলানো চুল। সব মিলিয়ে নব্বই দশকের হলিউডের গ্ল্যামার যেন জীবন্ত হয়ে উঠেছে ঐশ্বরিয়ার লুকে।

দুই দশকের বেশি সময় ধরে কান উৎসবে নিয়মিত উপস্থিতি তাঁর। প্রতিবারই নিজের ফ্যাশন সেন্স দিয়ে তিনি মুগ্ধ করেছেন সবাইকে। এবারের লুকও তার ব্যতিক্রম নয়। নতুন ডিজাইন আর পুরনো দিনের সৌন্দর্য মিলে যেন ঐশ্বরিয়ার রেড কার্পেট উপস্থিতি হয়ে উঠল আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দু।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ঢাকায় বাংলা নববর্ষ উদ্‌যাপনকে নতুন আঙ্গিকে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ‘আর্কা বৈশাখ ১৪৩৩’। দুই দিনের এই আয়োজনে রাজধানীর আলোকি ভেন্যুতে ভিড় করেন প্রায় ২৫ হাজার দর্শক। যা প্রথমবারের আয়োজন...
পয়লা বৈশাখ এলেই ঢাকার রাস্তাঘাট যেন অন্য এক শহরে পরিণত হয়। লাল-সাদা পোশাক, আলপনায় সাজানো পথ, ভোরের গান আর দিনভর উৎসব। সব মিলিয়ে রাজধানী হয়ে ওঠে প্রাণের মেলায় ভরা এক বিস্তৃত প্রাঙ্গণ। তবে এত আয়োজনের...
ঈদুল ফিতর মানেই নামাজ, নতুন পোশাক, সুস্বাদু খাবার আর পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে বিশ্বের সব জায়গায় ঈদ উদযাপন এক রকম নয়। কোথাও খেলাধুলা, কোথাও রাজকীয় শোভাযাত্রা, আবার কোথাও স্মৃতিচারণ।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর