নিলামে উঠছে জেন বারকিনের সেই প্রথম হারমেস ব্যাগ

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৫:০০ পিএম

সথবিজ নামের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান ১৯৮৪ সালের ঐতিহাসিক বারকিন ব্যাগটি প্যারিস ফ্যাশন আইকনস বিক্রির অংশ হিসেবে নিলামে তুলবে। এটি শুধুমাত্র একটি ব্যাগ নয়, এতে লুকিয়ে আছে এক অনন্য গল্প, দীর্ঘ ইতিহাস এবং জেন বারকিনের স্পর্শ।

আপনার কাছে অর্থ থাকলেও আপনি চাইলেও কিনতে পারবেন না বারকিন ব্যাগ। কিন্তু গায়িকা ও অভিনেত্রী জেন বারকিনের জন্য তৈরি করা আসল হারমেস বারকিন ব্যাগটি এবার নিলামে উঠতে যাচ্ছে। যা এবার কিনতে পারবেন যে কেউ। ১০ জুলাই ‘প্যারিস ফ্যাশন আইকনস’ শিরোনামের বিশেষ এক নিলামে এই ব্যাগটি বিক্রি করা হবে।

বারকিন ব্যাগ বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ডিজাইনগুলোর একটি। এর বিশেষত্ব এমন যে, যারা খুব সহজেই যেকোনো জিনিস কিনতে পারেন, তাদের কাছেও এই ব্যাগ সহজলভ্য নয়।

১০ জুলাই বিশেষ এক নিলামে এই ব্যাগটি বিক্রি করা হবে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিখ্যাত এই ব্যাগের পেছনের গল্পটা ঠিক যেন সিনেমার মতো। হারমেসের ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৮৪ সালে প্যারিস থেকে লন্ডনগামী একটি বিমানে জন্ম নেয় এই ব্যাগের ধারণা। ফ্লাইটে ব্রিটিশ অভিনেত্রী জেন বারকিনের পাশে বসেছিলেন হারমেসের তৎকালীন চেয়ারম্যান জঁ-লুই ডুমা। জেন বলছিলেন, একজন তরুণ মায়ের প্রয়োজনের মতো উপযুক্ত ব্যাগ খুঁজে পাচ্ছেন না তিনি। তখনই ডুমা কাগজে একখানা স্কেচ করেন। স্কেস করেন একটা নরম, চওড়া, আয়তাকার ব্যাগ। যার ঢাকনায় থাকবে সেলাইয়ের নিখুঁত কারুকাজ আর ভেতরে শিশুর দুধের বোতলের জন্য থাকবে আলাদা জায়গা। সেখান থেকেই জন্ম নেয় বারকিন ব্যাগ।

১৯৯৪ সালে এই বিশেষ ব্যাগটি জেন বারকিন নিলামে তুলেছিলেন এইডস রোগীদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করতে। পরে ২০০০ সালে ব্যাগটি আবার নিলামে বিক্রি হয়। সেই থেকে এটি আছে এক সংগ্রাহকের কাছে, যিনি ইনস্টাগ্রামে ‘ক্যাথরিন বি’ নামে পরিচিত। তাঁর প্রোফাইল বায়োতেই লেখা, তিনি প্রথম হারমেস বারকিন ব্যাগের ‘গর্বিত মালিক’।

নিলামের তথ্য অনুযায়ী, ব্যাগটির সঙ্গে দেওয়া হবে মূল নথিপত্র। যার মধ্যে রয়েছে ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারিখে জেন বারকিনের স্বাক্ষর করা দাতব্য নিলামের সনদপত্র (লে অঁশের দ্য ল’এসপোয়ার)। ২০০০ সালের ১২ মে অনুষ্ঠিত ওতেল দে ভঁত দ্য পালের নিলাম ক্যাটালগ। এছাড়াও ২০২০ সালে ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে অনুষ্ঠিত ‘ব্যাগস: ইনসাইড আউট’ প্রদর্শনীর ক্যাটালগ।

সথবির হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের গ্লোবাল প্রধান মরগান হালিমি বললেন, ‘এই ব্যাগ নিয়ে কোনো সন্দেহ নেই, এটি একেবারেই অনন্য। ফ্যাশনের ইতিহাসে এমন নিদর্শন বিরল। একসময়ের ব্যক্তিগত ব্যবহার্য এই ব্যাগ এখন বিশ্বজুড়ে পপ কালচারের অংশ হয়ে উঠেছে। বিলাসিতার সবচেয়ে পরিশীলিত প্রতীক এখন এই বারকিন ব্যাগ।’

ব্যাগটি ঠিক সেই অবস্থায় রাখা হয়েছে, যেভাবে জেন বারকিন এটি ব্যবহার করতেন। কোনো পরিবর্তন বা নতুন কোনো সাজসজ্জা করা হয়নি। তাই এটি সম্পূর্ণ আসল অবস্থাতেই থাকবে।

জেন বারকিন আগেই হেরমেসকে অনুরোধ করেছিলেন, তার নামটি বিখ্যাত ‘বারকিন’ ব্যাগের ক্রোকোডাইল চামড়ার সংস্করণ থেকে সরিয়ে নেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য কাট’-এর এক প্রতিবেদনে জেন জানিয়েছেন, ‘ক্রোকোডাইলের বিরুদ্ধে যে নিষ্ঠুরতা চালানো হয়, তা জানতে পেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘হেরমেসকে আমি অনুরোধ করেছি, যতদিন না আন্তর্জাতিক মান অনুযায়ী প্রাণী কল্যাণ নিশ্চিত হয়। সেই পর্যন্ত আমার নাম ‘বারকিন ক্রোকো’ ব্যাগ থেকে তুলে নেওয়া হোক।’

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর