লাবুবু না লাফুফু? ভাইরাল পুতুলটি আসল নাকি নকল বুঝবেন যেভাবে

আপডেট : ১১ জুন ২০২৫, ০৩:৩০ পিএম

সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে এক ধরনের অদ্ভুত দেখতে পুতুল। কারও ব্যাগে ঝুলছে, কেউ আবার শেলফে সাজিয়ে রেখেছেন। দেখতে যেন ছোট্ট কোনো দুষ্টু গ্রেমলিন। নাম তার লাবুবু। তবে এই খেলনাটি নিয়ে এখন দেখা দিয়েছে বিভ্রান্তি। আপনারটি কি আসল, নাকি আপনি নকল লাফুফু নিয়ে এসেছেন?

চীনা ব্র্যান্ড পপ মার্টের তৈরি এই লাবুবু ডল এখন বিশ্বের নানা প্রান্তে পুতুল সংগ্রাহকদের কাছে বেশ প্রিয় একটি আইটেম। তবে বাজারে বাড়ছে নকল পণ্যের ছড়াছড়ি। অনেকে বুঝতেই পারছেন না, যে পুতুলটি কিনলেন, সেটি আদৌ পপ মার্টের আসল পণ্য কিনা।

নকল থেকে আসল আলাদা করার রয়েছে কিছু সহজ উপায়। সেগুলো না জানলে প্রতারিত হওয়ার আশঙ্কা থেকে যায়। কীভাবে বুঝবেন আপনার লাবুবু আসল?

ম্যাট বক্স নাকি চকচকে?

আসল লাবুবুর প্যাকেজিং বিশেষ ধরনের ম্যাট ফিনিশে তৈরি। রঙ কিছুটা মিইয়ে, ছোঁয়া নরম। বক্সটি যদি অতিরিক্ত চকচকে বা উজ্জ্বল রঙের হয়, তাহলে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে।

কোড স্ক্যান করুন

প্রত্যেকটি আসল লাবুবুর বক্সে থাকে একটি কিউআর কোড। স্ক্যান করলেই আপনি পৌঁছে যাবেন পপ মার্টের অফিসিয়াল ওয়েবসাইটে। যদি স্ক্যান করার পর পেজ লোড হতে সময় নেয়, বা অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে বুঝে নিন কিছু একটা গোলমাল আছে।

দাঁতের সংখ্যা

হ্যাঁ, দাঁতের সংখ্যাও একটি বড় সূচক। আসল লাবুবুর মুখে থাকে নয়টি দাঁত। যদি দেখতে পান আটটি বা দশটি দাঁত, তাহলে নিশ্চিতভাবে সেটি আসল নয়।

রঙে রহস্য

আসল লাবুবুর ত্বক পিচ রঙের, একটি হালকা, স্বাভাবিক আবছা ভাব। উজ্জ্বল কমলা বা গোলাপি রঙের পুতুলগুলো বেশির ভাগ ক্ষেত্রেই নকল।

ইউভি আলোয় গোপন ছাপ

নতুন লাবুবু মডেলগুলোর ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, ডান পায়ে ইউভি আলো ফেললে দেখা যাবে একটি গোপন স্ট্যাম্প। সেটি বলে দেবে পুতুলটি কোন সিরিজের। যেমন, ‘হ্যাভ এ সেট’ সিরিজ হলে ছাপটিতে থাকবে বসে থাকা একটি লাবুবু।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর