অনিতা ডংরির ব্লাশ শাড়িতে গ্রীষ্মের সাজে রাশমিকা

আপডেট : ২০ জুন ২০২৫, ১১:০০ এএম

ফুলের সূক্ষ্ম সূচিকর্ম, হালকা গোলাপি রঙ আর একটুকরো রোমান্স, গ্রীষ্মের দুপুরে যেন শান্তির বাতাস বয়ে আনলেন রাশমিকা মান্দান্না। অনিতা ডংরির ডিজাইন করা ব্লাশ রঙের শাড়িতে নিজেকে জড়ালেন তিনি। শাড়িটির নাম ‘এসমারী এমব্রয়ডার্ড শাড়ি’, দাম ১ লাখ ৬০ হাজার রুপি।

ফ্যাশনের জগতে রাশমিকা মান্দান্না যেন এক রঙবহুল ক্যানভাস। লেহেঙ্গা, শাড়ি থেকে শুরু করে ঝকঝকে ফর্মাল স্যুট, প্রতিটি লুকে ভিন্ন ছায়া। ইনস্টাগ্রামে তাঁর প্রতিটি পোস্ট যেন একেকটি রূপ বদলের গল্প। নতুন এই শাড়ি-পোস্টটিও তাই নজর কাড়ছে অনুরাগীদের।

স্টাইলিস্ট অ্যামি প্যাটেলের হাতে সাজানো এই লুকে ছিল একধরনের নীরব গ্ল্যামার। হালকা ব্লাশ টোনের শাড়িতে বোনা হয়েছে ফুলের নকশা। যার সূক্ষ্ম কারুকাজে রয়েছে সুতার কাজ, সিকুইন আর মুক্তার মতো ঝিলমিল বিডস। তবু সবকিছুর পরেও লুকটি ছিল হালকা, মৃদু আর চোখ জুড়ানো।

ইনস্টাগ্রামে তাঁর প্রতিটি পোস্ট যেন একেকটি রূপ বদলের গল্প। ছবি: ইনস্টাগ্রাম থেকে

শাড়ির সঙ্গে মিলিয়ে রাশমিকা পরেছেন পাতলা স্ট্র্যাপের ব্লাউজ। যার পেছনে ছিল বাঁধার স্টাইল। গয়নায় ছিল শুধু একজোড়া ঝুলন্ত কানের দুল, আঙটি আর ব্রেসলেট। চুল ছিল নিচে খোঁপা করে বাঁধা। সামনে আলগা লটেরা যেন পুরো লুকটাকে আরও কোমল করে তুলেছে।

চলতি সময়ে যখন র‍্যাম্প আর রেড কার্পেটে চড়া রঙ, ঝলমলে সাজগোজের জয়জয়কার, তখন রাশমিকার এই পরিমিত ফ্যাশন যেন সত্যিই এক নিঃশব্দ শ্বাসফেলার জায়গা। এখনকার সময়ের আলোচিত ট্রেন্ড ‘কোয়ায়েট লাক্সারি’। সেই ধারার নিখুঁত উদাহরণ এই সাজ।

এই শাড়ি যেন গ্রীষ্মের কাব্য। শান্ত রঙ আর সূক্ষ্ম সূচিকর্ম মিলিয়ে তৈরি এক কোমল আবহ।

নিজের ইনস্টাগ্রাম ক্যাপশনে রাশমিকা লেখেন, ‘তোমাদের সঙ্গে থাকলেই মন ভালো হয়ে যায়। বারবার বলছি জানি, কিন্তু আবারও বলি… আমাদের হাতে কতটুকু সময় আছে, কে জানে! সময় ভীষণ ভঙ্গুর, আমরাও। ভবিষ্যৎ অনিশ্চিত। তাই দয়া করে, নিজের প্রতি সদয় হোন, একে অপরের প্রতি সদয় হোন… আর যা সত্যিই জরুরি, যা সত্যিই অর্থবহ, তা-ই করুন।’

এই কথাগুলোর মতোই তাঁর সাজটিও যেন এক নীরব বার্তা, আড়ম্বর নয়, মনের স্পর্শটাই আসল।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর