করপোরেট নারীদের জন্য নতুন ফ্যাশন বার্তা দিলেন প্রিয়াঙ্কা

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৫:১৮ পিএম

নিউ ইয়র্ক শহরের রাস্তায় হেঁটেই যেন পুরো র‍্যাম্প দখল করে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। নতুন অ্যাকশন-কমেডি সিনেমা ‘হেডস অব স্টেট’-এর প্রমোশনে এসে একেবারে নিখুঁত ‘পাওয়ার ড্রেসিং’ এর নমুনা দিলেন এই বলিউড ডিভা। একরঙা অল-ব্ল্যাক লুকে তিনি তুলে ধরলেন আধুনিক কর্মজীবী নারীর আত্মবিশ্বাসী ও স্টাইলিশ রূপ।

তাঁকে দেখা যায় সহ-অভিনেতা জন সিনা এবং ইদ্রিস এলবার সঙ্গে পোজ দিতে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা জানান দিলেন তাঁর ব্যস্ত নিউ ইয়র্ক ডে-আউটের গল্প। সেখানে তাঁকে দেখা যায় সহ-অভিনেতা জন সিনা এবং ইদ্রিস এলবার সঙ্গে পোজ দিতে। কিন্তু নেটদুনিয়ার নজর গিয়ে পড়ে এক জায়গাতেই, প্রিয়াঙ্কার ‘লেডি বস’ লুক।

ফেরাগামোর প্রি-ফল ২০২৫ কালেকশন থেকে নেওয়া এই লুকটি ছিল অত্যন্ত স্লিক ও স্ট্রাকচারড। সাদা বোতাম দেওয়া একটি শার্প শার্ট আর টেইলারড বুটকাট ট্রাউজার, দুইয়ে মিলে তৈরি হয়েছে এক অসাধারণ গ্ল্যামারাস আউটফিট।

তিনি নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, ‘দৃশ্যটা তীক্ষ্ণ, মেজাজটা বৈদ্যুতিক। আর আমরা এখানে হঠাৎ করে আসিনি।’ এই এক লাইনে যেন ধরা পড়েছে তাঁর পোশাকের বক্তব্যও, সাহস, আত্মবিশ্বাস আর নিয়ন্ত্রণ।

পোশাকের সঙ্গে মানানসই সাজের ব্যাপারে বেশ সচেতন প্রিয়াঙ্কা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই পাওয়ারসুট লুকটিকে আরও পরিপূর্ণ করতে প্রিয়াঙ্কা বেছে নিয়েছেন কয়েকটি স্টেটমেন্ট অ্যাক্সেসরিজ। ব্ল্যাক হিলস, একটি চোখে পড়ার মতো ঘড়ি, ককটেল রিং ও গোল্ড হুপ ইয়াররিংস। সব মিলিয়ে একেবারে নিখুঁত ফিনিশিং টাচ।

চুল বাঁধা হয়েছে সাইড পার্টেড স্লিক বান করে। যা একদিকে আধুনিক, আবার অন্যদিকে অফিসপ্রেজেন্টেবলও। তাঁর ব্রোঞ্জি-নিউড মেকআপ ছিল একদম নিখুঁত। যা চেহারার স্বাভাবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।

এই ব্ল্যাক প্যান্টস্যুট লুক একদিকে যেমন আরামদায়ক, তেমনি সময়োপযোগী। কোনো অফিস মিটিং, প্রেজেন্টেশন কিংবা এমনকি কর্পোরেট ডিনারেও এটি হতে পারে পারফেক্ট চয়েস। প্রিয়াঙ্কা দেখিয়ে দিলেন, কর্পোরেট পোশাক মানেই শুধু নির্দিষ্ট ছাঁট বা বোরিং রঙ নয়। তাতে থাকতে পারে স্টাইল, ব্যক্তিত্ব ও প্রভাব।

যারা ভাবছেন কর্পোরেট পোশাকে কীভাবে ফ্যাশন স্টেটমেন্ট দেওয়া যায়, প্রিয়াঙ্কার এই লুক তাদের জন্য এক পরিপূর্ণ অনুপ্রেরণা। কারণ সত্যিই, এমন একটা পাওয়ার মুভ যেকোনো কর্মজীবী নারীর ওয়ার্ডরোবেই থাকা উচিত।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর