বিদ্যা সিনহা মিমের ড্রামাটিক ফ্যাশন স্টেটমেন্ট

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:১৮ পিএম

দূর থেকে দেখলে মনে হবে এক দেবদূত নেমে এসেছে। সাগরের রঙে রাঙানো গাউন, দু’পাশে ছড়িয়ে থাকা বিশাল ব্রোঞ্জের ডানা, আর শহরের আকাশচুম্বী ভবনগুলোকে পেছনে রেখে দাঁড়িয়ে আছেন একদম আত্মবিশ্বাসী ভঙ্গিতে। বিদ্যা সিনহা মিম যেন নিজের ভেতরের ‘অ্যাঞ্জেল এনার্জি’ নিয়ে হাজির হয়েছেন, ফ্যাশনের ভাষায় এক অসামান্য গল্প বলতে।

দুবাইয়ের স্কাইলাইনকে পেছনে রেখে, বুর্জ খলিফার কাছাকাছি এক জনপ্রিয় স্থানে তোলা এই ছবিতে মিমকে দেখা যায় একদম অন্যরকম এক আলোকে। তিনি পরেছেন প্যাস্টেল অ্যাকোয়া রঙের একটি গাউন, যার নীচের অংশে রয়েছে ঢেউখেলানো কাপড়ের লেয়ারে সাজানো ট্রেইন। গাউনটির ওপরের অংশটা ঝিকিমিকি স্টোন ও সিকুইনের কাজ দিয়ে অলঙ্কৃত, যা তাঁকে দিয়েছে রেড কার্পেটের মতো গ্ল্যামারাস এক লুক।

অলংকারের দিক থেকে মিম বেছে নিয়েছেন ‘মিনিমালিজম’। ছবি: ইনস্টাগ্রাম থেকে

মিমের মেকআপে রাখা হয়েছে স্বচ্ছন্দতা ও পরিশীলনের ছাপ। চোখে হালকা স্মোকি লুক, ঠোঁটে ন্যুড গোলাপি রঙ, গালে নরম কনট্যুর আর হাইলাইটারে যুক্ত হয়েছে আলো-ছায়ার খেলা। তাঁর খোলা চুল ন্যাচারাল ওয়েভে স্টাইল করা, যা পুরো লুকটিকে দিয়েছে একরকম মাধুর্য ও সহজতা। অলংকারের দিক থেকে মিম বেছে নিয়েছেন ‘মিনিমালিজম’। কোনো ভারী গয়না নয়, বরং গাউনটির জমকালো ডিজাইনকেই করেছেন স্টাইল স্টেটমেন্ট।

বিদ্যা সিনহা মিম তাঁর ইনস্টাগ্রামে এই ছবিগুলো শেয়ার করে লেখেছেন ‘স্প্রেড ইয়োর উইংস অ্যান্ড সোয়ার।’ মানে, নিজের ডানা মেলে ধরো এবং উড়াল দাও। এই বাক্যটি প্রতীকীভাবে আত্মবিশ্বাস, স্বাধীনতা ও স্বপ্নপূরণের কথা বলে। অর্থাৎ ভয় না পেয়ে নিজের শক্তি ও সম্ভাবনা অনুযায়ী সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান। এই বাক্যটি বিদ্যা সিনহা মিমের সেই ছবির প্রেক্ষাপটে খুব মানিয়ে গেছে।

ছবিতে যে ব্রোঞ্জের ডানা দেখা যাচ্ছে, তা দুবাইয়ের আইকনিক আর্ট ইনস্টলেশন ‘উইংস অব মেক্সিকো’। এটা দুবাইয়ের বহু পর্যটক ও ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের খুব পছন্দের একটা জায়গা। ফ্রেম আর ডানার মধ্যখানে দাঁড়িয়ে থাকা মিম যেন এক প্রতীকী বার্তা দিচ্ছেন, ‘স্বপ্ন দেখো, সাহস করো, উড়াল দাও।’

এই ফটোশুটের কনসেপ্ট ও স্টাইলিং করেছে মিহির। আর ক্যামেরায় মুহূর্তটি বন্দী করেছেন জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার রেদওয়ান রাজু। পুরো সেটআপেই যেন ফ্যাশনের সঙ্গে যুক্ত হয়েছে একধরনের কাব্যিক ব্যঞ্জনা।

বিদ্যা সিনহা মিম শুধু অভিনেত্রী নন, তিনি একজন ফ্যাশন আইকনও। এই লুকে তাঁর ভঙ্গিমা, পোশাক নির্বাচন ও ভিজ্যুয়াল উপস্থাপনায় এক ধরনের অনুপ্রেরণা মেলে, নিজেকে খুঁজে পাওয়ার, নিজেকে সাহসের সঙ্গে উপস্থাপন করার।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর