কনের বিয়ের পোশাকে এবার কোন রঙ এগিয়ে, জানেন?

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

বিয়ে মানেই লাল পোশাক, এই প্রচলিত ধারণা ভেঙে দিচ্ছেন ২০২৫ সালের কনে। এ বছর বিয়ের সাজে দেখা যাচ্ছে সাহসী সব রঙ, অপ্রত্যাশিত কনট্রাস্ট আর এমন সব কালার প্যালেট। যা কয়েক বছর আগেও ভাবা যেত না। ডিজাইনাররা বলছেন, এই মৌসুমে কনেরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁদের নিজস্ব ব্যক্তিত্বকে। সাজ হবে একেবারে নিজের মতো।

অচেনা রঙের আগমন

ফ্যাশন ডিজাইনার রীনা ঢাক্কা এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললেন। ‘আমার ছেলে গেল নভেম্বরে বিয়ে করেছে। আমার পুত্রবধূ বিয়ের দিনে পরেছিল আইভরি-গোল্ড লেহঙ্গা। আর ককটেল পার্টিতে লাল-অন-লাল পোশাক। এখন কনেরা সাজের মধ্যে নাটকীয়তা চান, ভেইল, গ্র্যান্ড এন্ট্রি, অনেকটা চার্চ ওয়েডিংয়ের আবহ। আবার সেই সঙ্গে আমাদের ঐতিহ্যও জুড়ে থাকে।’ বললেন রীনা।

অন্যদিকে ডিজাইনার লীনা সিংহের মতে, এই মৌসুমের সেরা তিন রঙ, গোল্ড, আইভরি আর লাল। তবে তিনি আরও যোগ করলেন, ‘ভবিষ্যতে যে রঙটা বড় ট্রেন্ড হতে পারে, তা হলো অল-সিলভার লেহঙ্গা। এ বছরই এর ঝলক দেখা গেছে।’

কনট্রাস্টের খেলা

২০২৪ সালে কনের পোশাকে একরঙার আধিপত্য ছিল। কিন্তু ২০২৫ পুরোপুরি কনট্রাস্টের বছর। লীনা সিংহ জানালেন তার প্রিয় কিছু মিশ্রণের কথা। যেগুলোর মধ্যে রয়েছে-

গভীর বেগুনি ও হট পিংক

  • আকাশি নীল ও আইভরি
  • অফ-হোয়াইট ও লাল
  • অফ-হোয়াইট ও হট পিংক
  • সিলভার ও লাল
  • গোল্ড ও লাল

এই কনট্রাস্টগুলো শুধু ছবিতে নয়, বাস্তবেও কনেদের সাজকে করেছে সাহসী আর স্বপ্নময়।

ট্রাউসোতে নতুন ধারা

কনের ট্রাউসো মানেই আগে ছিল ভারী সিল্ক আর গয়নায় ভরা ট্রাঙ্ক। এখন সেই ধারাও বদলেছে। কনেরা চাইছেন এমন পোশাক, যা বিয়ের অনুষ্ঠানের বাইরে ভ্রমণ, পূজা বা ছোটখাটো পার্টিতেও কাজে লাগবে।

রীনা ঢাক্কার পরামর্শ, ‘একটা ট্রাউসোতে থাকা উচিত সিল্ক পায়জামা, কিছু সহজ ফিউশন ইন্দো-ওয়েস্টার্ন আউটফিট, শরারা, কনসেপ্ট শাড়ি।’

অন্যদিকে লীনা সিংহ মনে করেন, আধুনিক কনের ট্রাউসোতে অবশ্যই থাকা দরকার কিছু রিসোর্ট-ওয়্যার। ‘কারণ হানিমুন বা ভ্রমণে তারা পশ্চিমা পোশাক পরতে চাইবেন। এর সঙ্গে থাকা উচিত সেমি-ফরমাল পোশাক, সুন্দর ক্লাচ-ব্যাগ, হালকা শরারা আর লং জ্যাকেট।’

২০২৪ বনাম ২০২৫

গত বছর কনেরা বেশি ঝুঁকেছিলেন প্যাস্টেল ও আর্থি টোনের দিকে-টেরাকোটা, অলিভ গ্রিন, শ্যাম্পেন। এসব রঙ বিয়ের সাজে এনেছিল শান্ত, প্রাকৃতিক আবহ। বিশেষ করে আউটডোর বা বোহেমিয়ান থিমের বিয়েতে এসব রঙ ছিল একেবারে মানানসই।

কিন্তু ২০২৫? এ বছর কনের সাজের মূল মন্ত্র স্বাতন্ত্র্য। একেকজন কনে হয়ে উঠছেন একেবারে নিজের মতো-রঙে, কনট্রাস্টে আর ট্রাউসোতে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় টকশোতে কথা বলা ঠিক হয়নি জানিয়ে ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
সরকারি হাসপাতালে ঢুকে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করছেন বেসরকারি ডায়াগনস্টিকের কর্মীরা। রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র এমনই। পরীক্ষার রিপোর্টও হাসপাতালেই দিয়ে যাওয়া হয়। অথচ এসব পরীক্ষা মুগদা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর