লেবানিজ খাবারের রেসিপি, বানাতে পারেন ঘরে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:০৫ পিএম

বাঙালি মানেই ভোজনরসিক। দেশি খাবারের পাশাপাশি ভিন্নস্বাদ পেতে কম-বেশি সবাই ঢুঁ দিয়ে থাকেন হোটেল বা রেস্তোরায়। এখন আর ভিনদেশি খাবারের স্বাদ পেতে যেতে হবে না বাইরে, ঘরেই বানিয়ে নিতে পারেন মজার খাবার। তেমনই লেবানিজ খাবারের রেসিপি দিয়েছেন কালিনারি শেফ শাহ্‌নাজ শারমিন। বাড়িতে বানাতে পারেন লেবানিজ খাবার হামাস নসিব।

প্রথমে বানাতে হবে শরমা চিকেন
বোনলেস চিকেন ৫০ গ্রাম, শরমা কারি পাউডার ৩০ গ্রাম, ভিনেগার ২ চা-চামচ, লেবু ২টি, ভ্যালেনসিয়া অরেঞ্জের জুস ৪ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া ৫ গ্রাম, গোলমিরচের গুঁড়া ৫ গ্রাম, আদাবাটা ১০ গ্রাম, রসুনবাটা ১০ গ্রাম ও লবণ স্বাদমতো। প্রথমে চিকেন ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। চিকেনগুলো ছোট ছোট টুকরো করে নিতে হবে। একটা ফ্রাইপেনে সামাস্য তেল নিয়ে তাতে চিকেনের টুকরোগুলো দিন। এরপর একে একে শরমা কারি পাউডার, ভিনেগার, লাল মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আদাবাটা, রসুনবাটা দিয়ে হালকা টস করে নিন। এবার একটা বাটিতে নামিয়ে তাতে, পাতিলেবুর রস, অলিভ অয়েল ও কমলালেবুর রস নিয়ে ভাল করে মিশিয়ে নিন। ব্যাস তৈরি শরমা চিকেন।

হামাস নসিব বানাতে যা যা লাগবে
কাবুলিছোলা লাগবে ৬০ গ্রাম, সামান্য ভিনিগার, তাহিনা পেস্ট ৩০ গ্রাম, সমক পাউডার ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ১০ মিলি, অলিভ ৪-৫ টা ( টুকরো করা), শরমা চিকেন ৫০ গ্রাম ও লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
কাবুলিছোলা পানিতে ১২ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার একটা মিক্সিতে কাবুলিছোলা, তাহিনা, সামান্য লবণ একসঙ্গে ঘন পেস্ট তৈরি করে নিন। একটা প্লেটে এই পেস্ট ঢেলে হালকা হাতে সামান্য চেপে গোল করে নিন। এর ওপরে সামান্য সমক পাউডার ছড়িয়ে দিন। এবার অলিভ অয়েল দিয়ে ওপরে শরমা চিকেন দিয়ে দিন। সবশেষে অলিভের টুকরো সাজিয়ে পিটা ব্রেডের সঙ্গে পরিবেশন করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
নোয়খালীতে সেতুর কাজে রডের বদলে তাল ব্যবহারের ঘটনায় এলজিএডির বেগমগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায়...
ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে...
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ী ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম খেয়ে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা...
ফেনীতে ৫ শতাংশ চাঁদা না দেওয়ায় দুটি সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ইতোমধ্যে আদালতে দুটি...
লোডিং...

এলাকার খবর