সুনিতা উইলিয়ামসের জিরো গ্রাভিটি ডায়েট

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৬:০০ পিএম

নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ৯ মাসের দীর্ঘ সফর শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। তাদের মহাকাশ মিশন ছিল বেশ চ্যালেঞ্জিং। কারণ সময় বাড়ানোর ফলে তাদের খাবারের সরবরাহ নিয়ে চিন্তায় পড়তে হয়েছিল। তবে এই সময়ে মহাকাশচারীরা কী খেয়েছিলেন? মহাকাশে কি আদৌ চাষ করা সম্ভব? তা নিয়ে চলছে এখন আলোচনা।

মহাকাশে খাবার খাওয়ার প্রক্রিয়া বেশ কঠিন। সুনিতা উইলিয়ামসের জন্য মহাকাশে খাবারের তালিকা ছিল শেলফ-স্টেবল। অর্থাৎ এমন খাবার যা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। সুনিতা পিজ্জা, ভুনা মুরগি এবং চিংড়ি ককটেলসহ নানা ধরনের খাবার খেয়েছিলেন। যা নাসার স্পেস ফুড সিস্টেমস ল্যাবরেটরি হিউস্টনে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল। এসব খাবার শুধু গরম করতে হতো মহাকাশে।

মহাকাশচারীর দৈনিক ডায়েট
মহাকাশে প্রতিদিনের খাবারের পরিমাণ ছিল প্রায় ৩.৮ পাউন্ড। যাতে সুনিতার পুষ্টির চাহিদা পূরণ করা যায়। এই খাবারের মধ্যে ছিল সিরিয়াল, টুনা, এবং অন্যান্য প্রি-কুকড মাংস। তাজা খাবারের সরবরাহ ছিল সীমিত, তবে মহাকাশে আসা নতুন মিশনগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি পাঠানো হতো।

মহাকাশে কৃষি উদ্যোগ
সুনিতা উইলিয়ামস মহাকাশে খাদ্য উৎপাদনের নতুন ধারণা নিয়ে কাজ করেছেন। ‘বায়োনিউট্রিয়েন্টস’ প্রকল্পের মাধ্যমে মহাকাশে উপকারী ব্যাকটেরিয়া ব্যবহার করে পুষ্টির উৎপাদন এবং লেটুস চাষের উদ্যোগ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তারা ‘আউটরেডজাস’ রোমেইন লেটুস চাষ করছিলেন। সেই সাথে গবেষণা করছিলেন, কীভাবে শূন্য মাধ্যাকর্ষণেও লেটুসের বৃদ্ধি হয়।

এছাড়া, মহাকাশচারীরা মহাকাশে প্রাকৃতিক খাদ্য উৎপাদন সম্পর্কে নতুন ধারণা পেতে, এই চাষের কার্যক্রম পরিচালনা করেছিলেন। ভবিষ্যতে দীর্ঘ মহাকাশ মিশনে খাদ্য সরবরাহ এবং পুষ্টি নিশ্চিত করার জন্য এই ধরনের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুনিতা উইলিয়ামসের মহাকাশ মিশন ও চাষের এই অভিজ্ঞতা ভবিষ্যতের অভিযানগুলোকে আরও নিরাপদ করতে সাহায্য করবে।

তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ

ধরুন ঘড়িতে বাজছে রাত দুইটা। আপনার চোখ দুটো লাল হয়ে গেছে, শরীর বলছে ‘ভাই প্লিজ এবার ঘুমা!’ কিন্তু আপনার ডান হাতের বুড়ো আঙুলটা যেন আপনার কথা শুনছেই না! আর একটা মাত্র রিল... আর একটা মাত্র খবরের...
প্রতি বছর অক্টোবরে দ্বিতীয় শুক্রবারে পালিত হয় বিশ্ব ডিম দিবস। এই দিনটি ডিমের বহুমুখী ব্যবহার, সাশ্রয়ী মূল্য ও অসাধারণ পুষ্টিগুণের প্রতি সচেতনতা বাড়াতে উদ্‌যাপন করা হয়। এই আয়োজনের পেছনে রয়েছে...
পানিই জীবন। প্রতিদিন ঠিকঠাক পানি খাওয়ার অভ্যাস আমাদের শরীরকে সুস্থ রাখে। বিপাকক্রিয়া ঠিক রাখে আর ত্বককেও রাখে সতেজ। কিন্তু কী ধরনের বোতলে পানি খাচ্ছেন, সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। প্লাস্টিকের...
প্রেসিডেন্ট ট্রাম্পের সুনিতা উইলিয়ামসের ‘বুনো চুল’ নিয়ে করা রসিকতা অনেকের মনে কৌতূহল জাগিয়েছে। কেন মহাকাশচারীরা মহাকাশে চুল খোলা রাখেন? জেনে নিন তার পেছনের কারণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর