প্লাস্টিক নয়, পানি রাখুন কাচের বোতলে, কিন্তু কেন?

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:২৮ পিএম

পানিই জীবন। প্রতিদিন ঠিকঠাক পানি খাওয়ার অভ্যাস আমাদের শরীরকে সুস্থ রাখে। বিপাকক্রিয়া ঠিক রাখে আর ত্বককেও রাখে সতেজ। কিন্তু কী ধরনের বোতলে পানি খাচ্ছেন, সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। প্লাস্টিকের বোতল, নাকি ধাতব? নাকি কাচের বোতল?

দিন দিন স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় মানুষ ঝুঁকছে কাচের বোতলের দিকে। শোভন, টেকসই আর স্বাস্থ্যসম্মত এই বোতলের চাহিদা বাড়ছে দ্রুত। তাই আপনি যদি প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকেন, তবে এখনই বদলান। কেন কাচের বোতলেই পানি খাওয়া নিরাপদ, জানেন? চলুন দেখে নেওয়া যাক কারণগুলো।

পানির স্বাদে একটুও পরিবর্তন হয় না

প্লাস্টিক কিংবা ধাতব বোতল থেকে কখনো কখনো পানি তিতা বা ধাতব স্বাদের হয়ে যেতে পারে। কিন্তু কাচের বোতলে পানি রাখলে এর স্বাদ একটুও বদলায় না। গন্ধ ধরে রাখে না, কোনো রাসায়নিকও ছাড়ে না। ফলে পানির আসল স্বাদ বজায় থাকে।

প্লাস্টিক নয়, পরিবেশবান্ধব কাচ

কাচ শতভাগ পুনর্ব্যবহারযোগ্য। মানেও কমে না, ক্ষতিকরও নয়। বিপরীতে, প্লাস্টিক বোতল ব্যবহারের ফলে জমছে আবর্জনা, দূষণ বাড়ছে সমুদ্রে ও ভূমিতে। কাচের বোতল ব্যবহার মানেই পরিবেশের প্রতি দায়িত্বশীল এক পদক্ষেপ।

জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর

কাচের বোতলে ব্যাকটেরিয়া জমার আশঙ্কা কম, কারণ এর পৃষ্ঠতল একদম মসৃণ ও অ-ছিদ্রযুক্ত। দাগ পড়ে না, গন্ধ ধরে না। আপনি সহজেই ধুয়ে নিতে পারেন সাবান-পানি বা ডিশওয়াশারে। প্রতিবার ব্যবহারে যেন একদম নতুন।

বোতলের ভেতর কী আছে, দেখাই যায়

কাচের স্বচ্ছতা আপনাকে নিশ্চিত করে তোলে, আপনি কী খাচ্ছেন। পানি ময়লা কি না, ভেতরে কিছু পড়েছে কি না, সব স্পষ্ট বোঝা যায়। বাড়তি নিশ্চিন্তি তো বটেই।

রাসায়নিকমুক্ত নিরাপদ পানীয়

বেশির ভাগ প্লাস্টিক বোতলে বিপিএ বা ফথ্যালেট জাতীয় ক্ষতিকর পদার্থ থাকে। যা গরমে পানিতে মিশে যেতে পারে। দীর্ঘমেয়াদে এগুলো শরীরের ক্ষতি করতে পারে। কাচের বোতল এসব থেকে সম্পূর্ণ মুক্ত।

নান্দনিক ও আধুনিক লুক

কাচের বোতলের ঝকঝকে লুক এখন আধুনিক জীবনের প্রতিচ্ছবি। জিম হোক কিংবা অফিস, কাচের বোতল যেমন কাজে আসে, তেমনই সৌন্দর্যেও বাড়তি নম্বর পায়।

পানির বোতল বদলান, অভ্যাস বদলান। কাচের বোতল মানেই বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর জীবন আর পরিবেশের প্রতি সচেতন এক উদ্যোগ। প্রতিদিনের এমন ছোট্ট সিদ্ধান্তেই লুকিয়ে থাকতে পারে বড় পরিবর্তন।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর