এই গরমে প্রশান্তি দেবে ইলেকট্রিক লেমনেড

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০১:০৬ পিএম

গরমের দিনে এক গ্লাস ঠান্ডা পানীয় যেন প্রাণ ফেরায়। তবে সেটা যদি হয় লেবুর হালকা টক-ঝাল স্বাদ তবে তো কথাই নেই। ঘরে বসেই খুব সহজে বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলের ইলেকট্রিক লেমনেড। রইল রেসিপি।

যা যা লাগবে

ব্লু কুরাসাও সিরাপের জন্য লাগবে পানি ২ কাপ, চিনি ১ কাপ, লেবুর রস আধা কাপ, লবণ ১ চা-চামচ, দারুচিনি ১টি বড়, লেবুর খোসা কুচি (জেস্ট) ১ চা-চামচ এবং নীল জেল ফুড কালার ১/৪ চা-চামচ। আর পরিবেশনের জন্য লাগবে বরফ, ঠান্ডা যেকোনো ড্রিঙ্ক (পেপসি, সেভেনআপ বা অন্য যেকোনোটি) এবং লেবুর স্লাইস।

যেভাবে তৈরি করবেন

প্রথমে ব্লু কুরাসাও সিরাপ তৈরি করতে হবে। তার জন্য একটি সসপ্যানে পানি, চিনি, লেবুর রস, লবণ, দারুচিনি ও লেবুর খোসা মিশিয়ে চুলায় দিন। ফুটে উঠলে নেড়ে নেড়ে চিনি গলিয়ে নিন। দারুচিনি স্টিকটি তুলে ফেলে দিন। এবার নীল রঙ দিন এবং ঠান্ডা হতে দিন। সিরাপটি ফ্রিজে রেখে ২ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে।

এবার একটি গ্লাসে বরফের টুকরো ও লেবুর স্লাইস দিন। সঙ্গে দিন ২ টেবিল চামচ ব্লু কুরাসাও সিরাপ ও পছন্দমতো পেপসি বা সেভেনআপ দিন। ভালোভাবে নাড়িয়ে উপরে লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টিপস

  • পার্টিতে বা অতিথি আপ্যায়নে এটি হতে পারে রাজকীয় পরিবেশনা।

চাইলে সিরাপে একটু পুদিনাপাতাও যোগ করা যেতে পারে অতিরিক্ত ফ্রেশ ঘ্রাণের জন্য।
গরমে মন আর চোখ—দুটোই ঠান্ডা করতে এই পানীয়ের জুড়ি নেই। আজই বানিয়ে ফেলুন ঘরেই, হাতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর