টার্কিশ স্ট্রিট স্যান্ডউইচ বানাতে পারেন ঘরেই, রইল রেসিপি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম

সন্ধ্যায় ঝাল-মসলাদার কিছু খেতে ইচ্ছে করছে? বাইরে যাওয়ার সময় নেই? তবে ঘরেই বানিয়ে ফেলুন একেবারে তুর্কির জনপ্রিয় স্ট্রিট স্যান্ডউইচ। মসলা-মাখানো কিমার সঙ্গে ডিম, টমেটো, চিজ আর হালকা টোস্ট করা হোগি রোলে মিলবে একেবারে অন্যরকম স্বাদ। রইল রেসিপি।

যা যা লাগবে

কিমা ২০০ গ্রাম, তেল ২-৩ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা-চামচ, পাপরিকা গুঁড়া ১ চা-চামচ, শুকনো অরিগানো ১/২ চা-চামচ, গোল মরিচ গুড়া ১/২ চা-চামচ, শুকনো লাল মরিচ (ক্র্যাশ) ১/২ চা-চামচ, পিঙ্ক সল্ট ১/২ চা চামচ, টমেটো কুচি ১টি, ডিম ১টি, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, হোগি রোল ইচ্ছেমতো এবং পরিমাণমতো গ্রেট করা চেডার চিজ।

বিকেল বা সন্ধ্যার নাশতায় দারুণ হতে পারে এই আইটেমটি। ছবি: ইনডিপেনডেন্ট

কীভাবে বানাবেন

প্রথমে একটি প্যানে তেল গরম করে নিন। তাতে কিমা দিয়ে নাড়ুন যতক্ষণ না রঙ বদলায়। এরপর একে একে দিন আদা-রসুন বাটা, পাপরিকা, অরিগানো, মরিচের গুঁড়া, লবণ—সব মসলা। ভালোভাবে মিশিয়ে দিন।

এরপর দিন টমেটো কুচি। ৪-৫ মিনিট মিডিয়াম আঁচে রান্না করুন। কিমার মধ্যে ডিম ফাটিয়ে মেশান। শেষে দিন ধনে পাতা। ব্যস, আপনার কিমা তৈরি।

এবার হোগি রোল কেটে ভেতরে দিন কিমার পুর আর চেডার চিজ। রোলটা বন্ধ করে প্যানে হালকা চাপ দিয়ে দু’পাশ ভালোভাবে টোস্ট করুন। রোলটা কেটে নিয়ে বাটার পেপারে মুড়িয়ে কেচাপের সঙ্গে পরিবেশন করুন।

সন্ধ্যা নাশতা বা বিকেলের চায়ের সঙ্গে একদম মানানসই এই স্যান্ডউইচ। ঘরোয়া উপকরণে তৈরি হলেও মিলবে রেস্টুরেন্টের স্বাদ। আর বানাতে সময় লাগে মাত্র ১৫-২০ মিনিট।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর