ঘরেই বানাতে পারেন ইতালিয়ান পাস্তা, জেনে নিন রেসিপি

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পিএম

চিকেন লাসাগনা ইতালির ঐতিহ্যবাহী পাস্তা ডিশ, যা মাংস, সস, পাস্তা শীট এবং চিজের সমন্বয়ে তৈরি হয়। লাসাগনা পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়, বিশেষত ইতালিয়ান খাবারের ভক্তদের মধ্যে। আজ বানাতে পারেন চিকেন লাসাগনা, যা হবে একেবারে স্বাদে ভরপুর। রইল রেসিপি।

উপকরণ

চিকেন ফিলিংয়ের জন্য লাগবে তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২টি, রসুন কুচি ১ টেবিল চামচ, মুরগির কিমা ১/২ কেজি, টমেটো (কাটা) ২টি, টমেটো কেচআপ ১/২ কাপ, লবণ ১ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা-চামচ, শুকনো অরেগানো ১ চা-চামচ, টমেটো পেস্ট ২ টেবিল চামচ, মুরগির স্টক ১/২ কাপ ও ক্যাপসিকাম (কিউব করে কাটা) ১ কাপ।

হোয়াইট সস বানাতে বাটার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, দুধ আড়াই কাপ, লবণ ১/২ চা-চামচ বা স্বাদ অনুযায়ী এবং হোয়াইট পেপার ১ চা-চামচ। আসেম্ব্লিংয়ের জন্য লাগবে হোয়াইট সস, লাসাগনা শীট (পাস্তা শীট) ১২টি (প্যাকেটের নির্দেশনা অনুযায়ী সেদ্ধ করা), চিকেন ফিলিং, চেডার চিজ ১ কাপ, মোজারেলা চিজ ১ কাপ এবং শুকনো অরেগানো ছড়ানোর জন্য।

ছুটির দিনে বাড়িতেই বানাতে পারেন ইতালিয়ান পাস্তা। ছবি: ইনডিপেনডেন্ট

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ও রসুন দিন। ১-২ মিনিট ভাজুন। তারপর মুরগির কিমা দিয়ে ভালোভাবে নাড়ুন যতক্ষণ না কিমা সোনালী হয়ে যায়। এবার টমেটো, টমেটো কেচআপ, লবণ, লাল মরিচের গুঁড়া, গোল মরিচ গুঁড়া, শুকনো অরেগানো, টমেটো পেস্ট ও মুরগির স্টক দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। শেষে ক্যাপসিকাম যোগ করে ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দিন।

একটি প্যানে বাটার গরম করে তাতে ময়দা যোগ করুন। ভালভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে দুধ যোগ করুন। একটানা নেড়ে নেড়ে জ্বাল দিতে থাকুন, যেন সসটি ঘন হয়। হোয়াইট পেপার এবং লবণ দিয়ে স্বাদ অনুসারে সামঞ্জস্য করুন।

একটি বেকিং ডিশে তেল বা বাটার লাগিয়ে প্রথমে হোয়াইট সস দিয়ে ঢেকে দিন। এর ওপর লাসাগনা শীট রাখুন। তারপর চিকেন ফিলিং দিন। আবার হোয়াইট সস ছড়িয়ে দিন। এরপর চেডার চিজ এবং মোজারেলা চিজ ছড়িয়ে দিন। এই প্রক্রিয়া আবার পুনরাবৃত্তি করুন। শেষে, শীর্ষে চেডার চিজ, মোজারেলা চিজ এবং শুকনো অরেগানো ছড়িয়ে দিন।

এখন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২০-২৫ মিনিট বেক করুন। চিজটি সোনালী রঙ ধারণ করলে ওভেন থেকে বের করে গরম গরম পরিবেশন করুন। ব্যস তৈরি চিকেন লাসাগনা। এই ডিশটি একবার তৈরি করে দেখুন, পরিবারে সবাই মুগ্ধ হবে।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর