টার্কিশ স্ট্রিট স্যান্ডউইচ বানাতে পারেন ঘরেই, রইল রেসিপি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম

সন্ধ্যায় ঝাল-মসলাদার কিছু খেতে ইচ্ছে করছে? বাইরে যাওয়ার সময় নেই? তবে ঘরেই বানিয়ে ফেলুন একেবারে তুর্কির জনপ্রিয় স্ট্রিট স্যান্ডউইচ। মসলা-মাখানো কিমার সঙ্গে ডিম, টমেটো, চিজ আর হালকা টোস্ট করা হোগি রোলে মিলবে একেবারে অন্যরকম স্বাদ। রইল রেসিপি।

যা যা লাগবে

কিমা ২০০ গ্রাম, তেল ২-৩ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা-চামচ, পাপরিকা গুঁড়া ১ চা-চামচ, শুকনো অরিগানো ১/২ চা-চামচ, গোল মরিচ গুড়া ১/২ চা-চামচ, শুকনো লাল মরিচ (ক্র্যাশ) ১/২ চা-চামচ, পিঙ্ক সল্ট ১/২ চা চামচ, টমেটো কুচি ১টি, ডিম ১টি, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, হোগি রোল ইচ্ছেমতো এবং পরিমাণমতো গ্রেট করা চেডার চিজ।

বিকেল বা সন্ধ্যার নাশতায় দারুণ হতে পারে এই আইটেমটি। ছবি: ইনডিপেনডেন্ট

কীভাবে বানাবেন

প্রথমে একটি প্যানে তেল গরম করে নিন। তাতে কিমা দিয়ে নাড়ুন যতক্ষণ না রঙ বদলায়। এরপর একে একে দিন আদা-রসুন বাটা, পাপরিকা, অরিগানো, মরিচের গুঁড়া, লবণ—সব মসলা। ভালোভাবে মিশিয়ে দিন।

এরপর দিন টমেটো কুচি। ৪-৫ মিনিট মিডিয়াম আঁচে রান্না করুন। কিমার মধ্যে ডিম ফাটিয়ে মেশান। শেষে দিন ধনে পাতা। ব্যস, আপনার কিমা তৈরি।

এবার হোগি রোল কেটে ভেতরে দিন কিমার পুর আর চেডার চিজ। রোলটা বন্ধ করে প্যানে হালকা চাপ দিয়ে দু’পাশ ভালোভাবে টোস্ট করুন। রোলটা কেটে নিয়ে বাটার পেপারে মুড়িয়ে কেচাপের সঙ্গে পরিবেশন করুন।

সন্ধ্যা নাশতা বা বিকেলের চায়ের সঙ্গে একদম মানানসই এই স্যান্ডউইচ। ঘরোয়া উপকরণে তৈরি হলেও মিলবে রেস্টুরেন্টের স্বাদ। আর বানাতে সময় লাগে মাত্র ১৫-২০ মিনিট।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর ধস নামলে এই হতাহতের ঘটনা হয়।  এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী...
ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশে গিয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর