বিকেলের নাশতায় বানাতে পারেন আলু মটর চাপ

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৫:৫৭ পিএম

বিকেলের নাস্তা হোক কিংবা অতিথি আপ্যায়ন, গরম গরম আলু মটর চাপ মুখে দিলে যে কারও মন গলে যাবে সহজেই। ঘরেই তৈরি করে ফেলুন মুখরোচক এই পদ। বাড়িতে থাকা উপকরণেই বানাতে পারবেন এই খাবারটি। রইল রেসিপি।

যা যা লাগবে

  • বেসন দেড় কাপ
  • চালের গুঁড়া ২-৩ টেবিল চামচ
  • লাল মরিচের গুঁড়া (চিলি ফ্লেক্স) ১/৪ চা-চামচ
  • জিরা ১/৪ চা-চামচ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ
  • কমলা খাবার রং ১/৪ চা-চামচ
  • বেকিং সোডা এক চিমটি
  • আজওয়াইন ১/৪ চা-চামচ
  • আদা-রসুন বাটা দেড় চা-চামচ
  • ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
  • পানি ১/২ কাপ
  • মাঝারি সাইজের সেদ্ধ আলু ৪-৫টি
  • সেদ্ধ মটর ১ কাপ
  • আদা-রসুন বাটা ১ চা-চামচ
  • কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
  • চাট মসলা ১ চা-চামচ
  • ধনে ভাজা গুঁড়া দেড় চা-চামচ
  • জিরা গুঁড়া ১ চা-চামচ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চা-চামচ
  • লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • হলুদ গুঁড়া ১/৪ চা-চামচ
  • গরম মসলা গুঁড়া ১/৪ চা-চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি ১-২ টেবিল চামচ
  • তেল প্রয়োজনমতো
  • পানি ২-৩ টেবিল চামচ
  • বীজ ছাড়া কাঁচা মরিচ ৬-৮টি
  • কারি পাতা এক মুঠো

যেভাবে বানাবেন

একটি বড় বাটিতে বেসন, চালের গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, লবণ, খাবার রং, বেকিং সোডা, আজওয়াইন, আদা-রসুন বাটা, ধনেপাতা কুচি ও পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ব্যাটার যেন মসৃণ হয়। আলাদা বাটিতে সেদ্ধ আলু ও মটর ম্যাশ করে নিন।

এরপর এতে দিন আদা-রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, চাট মসলা, ধনে ও জিরা গুঁড়া, লবণ, লাল মরিচ গুঁড়া, হলুদ, গরম মসলা, লেবুর রস ও ধনেপাতা কুচি। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। হাতে সামান্য তেল মেখে আলুর মিশ্রণ থেকে ছোট ছোট টিকিয়া বানিয়ে ফেলুন। প্রতিটি টিকিয়ার ওজন হতে পারে প্রায় ২৫ গ্রাম। চাইলে কিচেন স্কেল ব্যবহার করতে পারেন। মোটামুটি ৩৮-৪০টি টিকিয়া হবে।

এবার কড়াইতে তেল গরম করে প্রতিটি টিকিয়া ব্যাটারে ডুবিয়ে মাঝারি আঁচে সুন্দর সোনালি লাল করে ভেজে তুলুন। ব্যাটারে সামান্য পানি মিশিয়ে নিন। এতে কাঁচা মরিচগুলো ডুবিয়ে ভেজে তুলুন। একইভাবে কারিপাতাও ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন।

স্লাইডার বান কেটে মাঝখানে চাপ রেখে তার সঙ্গে পরিবেশন করুন সবুজ ধনেপাতার চাটনি বা টক ঝাল সস। চাইলে পেঁয়াজ কুচি আর লেবুর রস ছড়িয়ে নিলে স্বাদ আরও বাড়বে।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সাকিব, রিফাত, সজীব ও তাহসিন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে...
লোডিং...

এলাকার খবর